News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় জাপান, কম্পাঙ্ক যথাক্রমে ৬.৩ ও ৫.১
Image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় জাপান, কম্পাঙ্ক যথাক্রমে ৬.৩ ও ৫.১

টোকিও, ১০ মে (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক জাপান-এ| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় জাপান| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৬.৩ ও ৫.১| পৃথক ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতাও|

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং জাপানের আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৮.৪৮ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় জাপানের উপকূলে| প্রথম ভূমিকম্পের প্রায় ১৯ মিনিট পর ৯.০৭ মিনিট নাগাদ আবারও ভূকম্পন অনুভূত হয় ওই একই অঞ্চলে| দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১|
জাপানের আবহাওয়া দফতর-এর পক্ষ আরও জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮.৪৮ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতা ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় জাপানের উপকূলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল কিউশু আইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মিয়াজাকি শহরের উপকূলে, ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে| শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| এছাড়াও জারি করা হয়নি সুনামি সতর্কতা| ৬.৩ তীব্রতার ভূমিকম্পের কিছু পরই সকাল ৯.০৭ মিনিট ৫.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ওই একই অঞ্চলে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top