News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলছাত্রীকে মারধর করায় সাসপেন্ড শিক্ষক
Image

সুকলছাত্রীকে মারধর করায় সাসপেন্ড শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷  তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ক্লাশ চলাকালীন প্রচন্ড মারধরের ঘটনায় অস্নাতক শিক্ষককে সাময়ীক বরখাস্ত করল ত্রিপুরার শিক্ষা দপ্তর৷ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে৷

গত ৬ মে দক্ষিণ জেলার বিলোনীয়ার বরপাথরী এসবি সুকলে গ্রীষ্মকালীন শিবিরে তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রতিমা দেবনাথকে প্রচন্ড মারধর করেছেন শিক্ষক চন্দন শীল শর্মা৷ অক্ষরে ৫৭ লেখতে পারেনি ওই ছাত্রী, তাই তার পায়ে বেত দিয়ে প্রচন্ড মেরেছিলেন শিক্ষক শ্রীশর্মা৷ ওই ঘটনায় গুরুতর আহত ছাত্রীকে বড়পাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দে ভর্তি করা হয়েছিল৷ গত ৭ মে ছাত্রীটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে৷ এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর বাবা মিন্টু দেবনাথ এবং মা গায়েত্রী দেবনাথ পিআর বাড়ি থানায় মামলা দায়ের করেন৷ ভারতীয় দন্ডবিধি ৩২৫ এবং ৫০৬ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷ বর্তমানে শিক্ষক চন্দন শীল শর্মা পলাতক বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে, ওই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিককে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর৷ তদন্তে ঘটনা সত্য বলে প্রমাণিত হয়েছে৷ তাই, বিদ্যালয় পরিদর্শক এবং বড়পাথারি এসবি সুকলের প্রধান শিক্ষককে ওই শিক্ষকের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর৷ শিক্ষা মন্ত্রী রতন লাল জানিয়েছেন, শিক্ষক চন্দন শীল শর্মাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল৷ এখন শিক্ষার অধিকার আইনে তাঁকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top