News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরনগর ব্লকের কারখানা পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা
Image

গৌরনগর ব্লকের কারখানা পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ মে৷৷ কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কারখানা পাড়া এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে৷ এলাকায় দেড়শো থেকে দুশো পরিবার বসবাস করে এদের পানীয় জলের ভরসা এলাকার একটিমাত্র ডিপ টিউব ওয়েলের উপর৷ প্রায় বছর খানেক ধরে এই টিউবওয়েলটিও নষ্ট হয়ে পড়ে আছে৷ যার ফলে এলাকাবাসী প্রায় ১৪ কিলোমিটার দূর থেরে পানীয় জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারন করছে৷ গ্রামবাসীরা কয়েকবার নিজেরাই চাঁদা দয়ে টিউবওয়েলটি ঠিক করলে ও পুনরায় সেটি আবার অকেঁজো হয়ে পড়ে৷ স্থানীয় পঞ্চায়েত বারবার অভিযোগ করা সত্ত্বেও তারাও কোন পদক্ষেপ নিচ্ছে না৷

এলাকায় প্রায় নববই শতাংশ মানুষ শ্রমিক৷ এই শ্রমিক মেহনতি মানুষরা পানীয় জলের সুবন্দোবস্ত করার জন্য গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ও ডেপুটেশান দিয়েছিল৷ কিন্তু তাতেও কোন কাজের কাজ হয়নি৷ গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট ও তৃষ্ণার্ত এই এলাকাবাসী প্রায় ১ কিলোমিটার দূর থেকে বহু কষ্ট করে জল সংগ্রহ করছে৷ পঞ্চায়েতের তরফ থেকে গাড়ির মাধ্যমে ও কোন পানীয় জলের বন্দ্যোবস্ত করা হচ্ছেনা বলে জানালেন গ্রামবাসীরা৷
এলাকাবাসীর দাবি অতিসত্বর এই গ্রামের প্রতিটি মানুষের জন্য পানীয় জল সুনিশ্চিত করতে হবে৷ গ্রীষ্মের অতীব দাব দাহেও পানীয় জলের সবকটি ভূগছে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দারা৷ ঐ এলাকায় দেড়শো থেকে দুইশো পরিবার বসবাস করে ৷ তাদের একটি মাত্র ডিপ টিউবেলের উপর নির্ভর করে চলতে হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top