News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই’র দশমে সম্ভাব্য প্রথম সুজাতা লোধ
Image

সিবিএসই’র দশমে সম্ভাব্য প্রথম সুজাতা লোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সিবিএসই পরিচালিত মাধ্যমিকের ত্রিপুরায় সম্ভাব্য প্রথম হয়েছে অক্সিলিয়ামের ছাত্রী সুজাতা লোধ৷ সুজাতা ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছে৷ এদিকে, ত্রিপুরায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ ভৌমিক৷ শুভজিৎ ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছে৷ এছাড়া, সম্ভাব্য তৃতীয় হয়েছে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ইপ্সিতা দত্ত এবং সম্ভাব্য চতুর্থ হয়েছে শ্রীকৃষ্ণ মিশন সুকলের তিন ছাত্রী বিজয়শ্রী পাল, রিত্বিকা মজুমদার ও বর্ণালি সাহা৷ ইপ্সিতার প্রাপ্ত নম্বর ৯৮.২ শতাংশ৷শ্রীকৃষ্ণ মিশন সুকলের তিন ছাত্রীর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ৷


অক্সিলিয়ামের ছাত্রী সুজাতা লোধ বিজ্ঞানে এবং তথ্য প্রযুক্তিতে ১০০ নম্বর পেয়েছে৷ এছাড়া হিন্দীতে ৯৯, অংকে ৯৮, ইংরেজীতে ৯৬ এবং বিজ্ঞানে ৯৫ নম্বর পেয়েছে৷ বাবা আমবাসার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিত লোধ এবং মা সুনন্দা লোধ মেয়ের সাফল্যে ভীষন খুশি৷
আজ এক প্রেস বিবৃতিতে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় জানিয়েছে, সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মোট ৭৫ জন পরীক্ষার্থীই পাশ করেছে৷ তাদের মধ্যে প্রথম বিভাগে ৭৩ জন এবং দ্বিতীয় বিভাগে ২ জন ছাত্র উত্তীর্ণ হয়েছে৷ বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছে শুভজিৎ ভৌমিক৷ এছাড়া বিদ্যালয়ের যুগ্মভাবে ৯৭.৬ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে সৌহার্দ্য নাথ এবং অর্ঘ্যদ্বীপ দাশ৷ এদিকে, ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আকাশ পাল, অনুরাগ গন চৌধুরী এবং অর্ঘ্যদ্বীপ দাশ৷


এদিকে, শ্রীকৃষ্ণ মিশন সুকল এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বিদ্যালয়ে পাশের হার ১০০ শতাংশ৷ সুকলের ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে তিন জন ছাত্রী৷ তারা হল বিজয়শ্রী পাল, রিত্বিকা মজুমদার ও বর্ণালী সাহা৷ এছাড়া ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে অস্মিতা রায় ও পূর্বা দেবনাথ৷ পাশাপাশি ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে আচল দেবনাথ, সঞ্চয়িতা দাসগুপ্ত, অঙ্কিতা সরকার ও দেবর্ষি দাশ তৃতীয় স্থান লাভ করেছে৷ এই বিদ্যালয়ে ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৫ জন প্রথম বিভাগে এবং ৩৪ জন দ্বিতীয় বিভাগে পাশ করেছে৷ তাদের মধ্যে ৯০থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে ৯৬ জন ছাত্র ছাত্রী৷ ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছে ৭১ জন ছাত্র ছাত্রী এবং ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে ৫৭ জন ছাত্র ছাত্রী৷ ৪১ জন ছাত্র ছাত্রী ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর পেয়েছে৷ বাকিরা দ্বিতীয় বিভাগে পাশ করেছে৷ এই সাফল্যের জন্য সুকলের অধিকর্তা দিনবন্ধু দাশ ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top