News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ভাঙন আপ-এ, বিজেপিতে যোগ দিলেন বিদ্রোহী বিধায়ক দেবিন্দর শেরাওয়াত
Image

ফের ভাঙন আপ-এ, বিজেপিতে যোগ দিলেন বিদ্রোহী বিধায়ক দেবিন্দর শেরাওয়াত

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): গান্ধীনগরের বিধায়ক অনিল বাজপেয়ীর পর এবার আম আদমি পার্টি (আপ)-র বিদ্রোহী বিধায়ক দেবিন্দর সিং শেরাওয়াত| গত শুক্রবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছিলেন গান্ধীনগরের আপ বিধায়ক অনিল বাজপেয়ী| আর সোমবার কেজরিওয়ালের দলের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন ‘বিদ্রোহী’ আপ বিধায়ক দেবিন্দর সিং শেরাওয়াত| এদিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল-সহ প্রবীণ বিজেপি নেতাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আপ বিধায়ক দেবিন্দর সিং শেরাওয়াত|

আপ-এর সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান প্রসঙ্গে দেবিন্দর জানিয়েছেন, আম আদমি পার্টিতে তিনি উপেক্ষিত ও কোণঠাসা হয়ে পড়েছিলেন| এছাড়াও দলের কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হত না| এই সমস্ত কারণে কেজরিওয়ালের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দেবিন্দর| উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং অন্যান্য আপ নেতারা| মণীশ সিসোদিয়া দাবি করেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য সাতজন আপ বিধায়ককে ১০ কোটি টাকার লোভ দেখাচ্ছে বিজেপি| মণীশ সিসোদিয়ার এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই আপ ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অনিল বাজপেয়ী ও দেবিন্দর সিং শেরাওয়াত|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top