News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিক্ষার পরিবেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, অভিযোগ এসএফআই ও টিএসইউর
Image

রাজ্যে শিক্ষার পরিবেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, অভিযোগ এসএফআই ও টিএসইউর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজ্যের শিক্ষা ক্ষেত্রগুলিতে ভয়ঙ্কর অন্ধকার পরিস্থিতি বিরাজ করছে৷ ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দিতে গেলে শাসকদল সমর্থিত গেরুয়া ছাত্র সংগঠন ভয় ভীতি দেখাচ্ছে৷ এমন-কি তাদের হাতে আক্রান্ত হচ্ছে ছাত্ররা৷ কলেজে শিক্ষার যে পরিবেশ থাকা দরকার তা নষ্ট করছে শাসকদলীয় ছাত্র সংগঠন৷ সম্প্রতি রাজ্যের আরও নতুন সংযোজন, শিশু ও ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনা প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ কিন্তু বিজেপি-আইপিএফটি জোট সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ৷ এমনই অভিযোগ বাম সমর্থিত দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ-এর৷


রাজ্য সরকারের ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে এবং রাজ্যের শিক্ষা ক্ষেত্রে সৃষ্ট অরাজকতা বন্ধ করা, আইন-শৃঙ্খলা কঠোরভাবে বলবৎ করার দাবিতে রবিবার বিকেলে আগরতলায় এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ-এর সদস্য-সদস্যারা৷ মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ পাশাপাশি এদিন মিছিল থেকে গত ১ মে রাতের আঁধারে সিপাহিজলা জেলার বিশালগড়ে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি দুষৃকতীর দল ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে৷


মিছিলের শুরুতে এসএফআই-এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব এ-সব আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানান৷ সেই সঙ্গে বলেন, রাজ্যে এখন মহাপুরুষদের মূর্তি ভাঙার সংসৃকতি চালু হয়েছে৷ লেলিন থেকে শুরু করে, কালমার্কস, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার এবং সর্বশেষ সংযোজন কবি সুকান্তের মূর্তি ভেঙে ফেলা৷ আজকের মিছিলে সন্দীপন দেব ছাড়াও টিএসইউ-এর সম্পাদক নেতাজি দেববর্মা-সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top