News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের সবকটি লোকসভা আসনেই জিতবে কংগ্রেস, দাবি সচিনের
Image

রাজস্থানের সবকটি লোকসভা আসনেই জিতবে কংগ্রেস, দাবি সচিনের

জয়পুর, ৪ মে (হি.স.) : হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থানে কংগ্রেসের ভাল ফল করার ব্যাপারে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট। শনিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিন পাইলট দাবি করেন, রাজ্যজুড়ে কংগ্রেসের পক্ষে হওয়া বইছে। রাজস্থানে ২৫টি আসনই পাবে কংগ্রেস।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সচিন পাইলট বলেন, জনগণের কাছে গত পাঁচ বছরের উন্নয়নের হিসাব তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিজেপি। নির্বাচনী প্রচারে প্রশাসনিক পরিষেবা, ব্যবসা-বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়া উচিত। কংগ্রেস ইতিবাচক ভাবে প্রচার চালালেও। বিজেপি উন্নয়ন হিসেব জনগণের কাছে দিতে ব্যর্থ হয়েছে। বিজেপি কোনও নেতাই কর্মসংস্থান, কৃষকের দুরবস্থা নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয়। জনগণকে বিভ্রান্ত করছে বিজেপি। রাজ্যজুড়ে কংগ্রেসের পক্ষে হওয়া বইছে। রাজ্যের সবকটি আসন অর্থাৎ ২৫টিতে জিতেই সেই লক্ষ্যপূরণ করবে কংগ্রেস।পাশাপাশি নির্বাচনী প্রচারে নেতাদের আপত্তিজনক মন্তব্য প্রসঙ্গে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সচিন পাইলট বলেন, রাজনৈতিক সংস্কৃতি নিম্নগামী হয়ে পড়েছে। যা বড়ই চিন্তার বিষয়। রাজনৈতিক নেতারা নিজেদের ভাষণে নেতিবাচক এবং আপত্তিজনক মন্তব্য করে নতুন প্রজন্মের কাছে নেতিবাচক উদাহরণ রাখছেন।

পাশাপাশি রাজস্থানের কংগ্রেস শাসনের ইতিবাচক দিক তুলে ধরে রাজ্যর উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট বলেন, গত ডিসেম্বরে একশো দিনের কাজে যেখানে ৯ লক্ষ মানুষ যুক্ত হয়েছিল সেখানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষে।উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজস্থানে সবকটি আসনে জিতেছিল বিজেপি। এবার পাল্টা বিজেপিকে কঠিন লড়াই দিতে প্রস্তুত কংগ্রেস।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top