News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশি হয়রানি বন্ধের দাবিতে যুব-কংগ্রেএনএসইউআই-এর মিছিল আগরতলায়
Image

পুলিশি হয়রানি বন্ধের দাবিতে যুব-কংগ্রেএনএসইউআই-এর মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ সারা রাজ্যজুড়ে যুব-কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই সদস্যদের উপর পুলিশ অহেতুক নির্যাতন চালাচ্ছে, এই অভিযোগে আজ শুক্রবার সন্ধ্যায় আগরতলায় এক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে এই দুই সংগঠন৷
মিছিলের শুরুতে এনএসইউআই- এর ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি সম্রাট রায় সংবাদ মাধ্যমকে জানান, রাজ্য সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদ করলে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর জনবিরোধী কাজের প্রতিবাদ জানালে বা এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করলে পুলিশ যুবকংগ্রেস এবং এনএসইউআই সদস্যদের থানায় ডেকে নিয়ে হয়রানি করে৷

এমন-কি জোর করে তুলে নিয়ে যায়, ভয় ভীতি প্রদর্শন করে৷ তা অবিলম্বে বন্ধ করতে হবে৷এদিন সন্ধ্যায় সংগঠনের সদস্য-সদস্যারা আগরতলার পোস্টফিস চৌমুহনি এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে৷ মিছিলটি পশ্চিম আগরতলা থানার সামনে এসে শেষ হয়৷ এখানে তাঁরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান৷ মিছিলে অংশগ্রহনকারীদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা সংবলিত প্ল্যা-কার্ড৷ পরে সদর মহকুমার এসডিপিও ধ্রুব নাথ এসে তাঁদেরকে বিক্ষোভ বন্ধ করে আলোচনা করার জন্য আহ্বান জানান৷ এসডিপিও-র আহ্বানে সাড়া দিয়ে তাঁরা বিক্ষোভ বন্ধ করে থানায় বসে তাঁদের দাবি নিয়ে কথা বলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top