News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকায় মাসুদ : স্বাগত জানাল আমেরিকা
Image

রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকায় মাসুদ : স্বাগত জানাল আমেরিকা

ওয়াশিংটন, ২ মে (হি.স.): দীর্ঘ কূটনৈতিক দৌত্যের রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্তি হয়েছে| এর আগে চার বার বাধা দিলেও, ৱুধবারই নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সায় দিয়েছে চিন| নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি তালিকায় মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে ইউএস মিশনের মুখপাত্র জানিয়েছেন, ‘রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ তালিকায় মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্তি হওয়াকে স্বাগত জানাচ্ছে আমেরিকা|’ নিষিদ্ধ জঙ্গি তালিকায় মাসুদের নাম অন্তর্ভুক্তি হওয়ার ফলে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে| পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি মাসুদের সংগঠন ও গতিবিধিও নিয়ন্ত্রণ করবে| অর্থাত্ মাসুদ আজহার রাষ্ট্রপুঞ্জের য়ে কোনও সদস্য রাষ্ট্রে প্রবেশ করলে সেই দেশ মাসুদকে আটক করতে বাধ্য| স্বাভাবিকভাবেই গোটা পৃথিবী জুড়েই মাসুদের গতিবিধি নিয়ন্ত্রিত হয়ে যাবে|

ইউএস সেক্রেটারি অফ স্টেট জানিয়েছেন, ‘জেইএম-এর মাসুদ আজহারকে নিষিদ্ধ সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য ইউএস মিশনকে অভিনন্দন| দীর্ঘ প্রতীক্ষিত এই পদক্ষেপ আমেরিকার কূটনৈতিক সাফল্য| সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক কমিউনিটি এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ|’ প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সদস্য হিসেবে পাকিস্তানও এবার মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য| অবিলম্বে মাসুদকে গ্রেফতার করে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে পাকিস্তানকে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top