News Flash

  • Home
  • Uncategorized
  • জুয়ার আসরে হানা পুলিশ-জনতার খণ্ডযুদ্ধ তেলিয়ামুড়ায়
Image

জুয়ার আসরে হানা পুলিশ-জনতার খণ্ডযুদ্ধ তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ জুয়ার আসরে হানা দিতে গিয়ে পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি এলাকায়৷ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তেলিয়ামুড়া থানাধীন জারুইলংবাড়ি এলাকায় একটি জুয়ার আসরে হানা দেয়৷

আসর থেকে বেশ কিছু জুয়ার সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার সময় এলাকার স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয় পুলিশ৷ উভয় পক্ষে শুরু হয় কথা কাটাকাটি৷ এক সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ জানা গেছে, পুলিশ জুয়ারিদের আটক করতে পারেনি৷ তবে একটি বাইক বাজেয়াপ্ত করেছে৷ আরকটি বাইক ছিল, কিন্তু তার চাবি না পেয়ে তা ছেড়ে গেছে পুলিশ৷ এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top