News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশই শক্তিশালী হচ্ছে ‘ফণী’ : ৩ ও ৪ মে ওডিশা উপকূলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা
Image

ক্রমশই শক্তিশালী হচ্ছে ‘ফণী’ : ৩ ও ৪ মে ওডিশা উপকূলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

নয়াদিল্লি ও ভুবনেশ্বর, ৩০ এপ্রিল (হি.স.): শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘ফণী’| আগামী ৩৬ ঘন্টায় আরও শক্তি বাড়বে ঘূর্ণিঝড় ‘ফণী’-র| ১ মে (বুধবার) সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ‘ফণী’| এরপর ধীরে ধীরে ওডিশা উপকূলের দিকে অগ্রসর হবে ‘ফণী’| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৩ ও ৪ মে ওডিশা উপকূল এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে| ওডিশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ৩ ও ৪ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে|

ওডিশায় ‘ফণী’-র আগমণী প্রসঙ্গে ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার বিষ্ণুপদ সেঠি জানিয়েছেন, ‘আইএমডি-র পূর্বাভাস অনুযাযী আগামী ৩ মে পুরী জেলার ওডিশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়| সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক করা হয়েছে| সমস্ত ঘূর্ণিঝড় সেন্টার প্রস্তুত রয়েছে| ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার আরও জানিয়েছেন, ‘তল্লাশি এবং উদ্ধারকাজের জন্য, এনডিআরএফ-এর ১২টি ইউনিট এবং ওডিআরএএফ-এর ২০টি প্রস্তুত রয়েছে|’

গত কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত গরমে ওষ্ঠাগত বঙ্গবাসীর প্রাণ| এই পরস্থিতিতে ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে দুর্যোগের মধ্যে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিয়| আইএমডি জানিয়েছে, ৩ ও ৪ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে| একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top