News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ এবং দেশদ্রোহীদের রেয়াত করবে না চৌকিদার : নরেন্দ্র মোদী
Image

সন্ত্রাসবাদ এবং দেশদ্রোহীদের রেয়াত করবে না চৌকিদার : নরেন্দ্র মোদী

গিরিডি, ২৯ এপ্রিল (হি.স.) : জাতীয়তাবাদ প্রসঙ্গে ফের কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধ তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিরা পাকিস্তানে থাকুক বা দেশদ্রোহীরা দেশের অন্দরে থাকুক কাউকেই রেয়াত করবে না এই চৌকিদার। সোমবার ঝাড়খণ্ডের গিরিডির জামুয়ায় নির্বাচনী জনসভা এমনই ভাবে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।

কোদারমায় বিজেপি প্রার্থী অন্নপূর্ণা দেবী এবং গিরিডির এজেএসইউ প্রার্থী চন্দ্রপ্রকাশ চৌধুরী হয়ে প্রচার এসে গিরিডি জামুয়ার জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদী হানার সম্ভাবনা থাকলেই ঘরে ঢুকে হামলা চালিয়ে জঙ্গিদের নিধন করা হবে। জাতীয় নিরাপত্তা নিয়ে কংগ্রেস যে আপোস করছে তার উপর আলোকপাত করে নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, তারা ক্ষমতায় এলে দেশদ্রোহী আইন বিলুপ্ত করে দেবে। কংগ্রেস এমন সিদ্ধান্ত নিলে তার প্রভাব মাওবাদ দমনের উপর গিয়ে পড়বে। মাওবাদীদের যারা সাহায্য করে চলেছে এই আইন বিলুপ্ত হয়ে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অসুবিধা হবে। কংগ্রেসের মানসিকতা কি তা এর থেকে বোঝা যাচ্ছে।

মহাজোটকে কটাক্ষ করে মহাভেজাল জোট বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহাভেজাল জোটকে ক্ষমতায় আনানোর চক্রান্ত কংগ্রেস করে চলেছে। কেন্দ্রে দুর্বল সরকার থাকলে জনগণের টাকা লুঠ করতে সুবিধে হবে কংগ্রেসের। বিরোধী দলগুলি কখনই কেন্দ্রে শক্তিশালী ও পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার চায় না।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top