News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী-শাহের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন শিলচরের সাংসদ সুস্মিতার, মঙ্গলবার শুনানি
Image

মোদী-শাহের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন শিলচরের সাংসদ সুস্মিতার, মঙ্গলবার শুনানি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং বিজেপি-র জাতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে শিলচরের সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) শুনানি গ্রহণ করবে সর্বোচ্চ আদালত। সুস্মিতার আবেদন গ্রহণ করে এর ওপর আগামীকাল খোদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

গত ২৩ এপ্ৰিল অনুষ্ঠিত সাধারণ নিৰ্বাচনের তৃতীয় দফার ভোটগ্ৰহণের দিন গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ নিৰ্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছিলেন কংগ্রেস নেত্রী দেব। দাখিলকৃত আবেদনপত্রের ভিত্তিতে শীঘ্র ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন তিনি। এতে তিনি লিখেছেন, মোদী ও শাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রামাণিক তথ্য সহকারে নিৰ্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। কেবল তাঁর আবেদনই নয়, অনুরূপ প্রায় ৪০টি অভিযোগনামা নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়েছিল, অথচ কমিশন নীরবতা অবলম্বন করেছে। তাই তিনি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

তাঁর আবেদন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। এর ওপর আগামীকাল খোদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ করবে, জানিয়েছেন সাংসদ তথা শিলচরের কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top