News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন ফণী
Image

২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে সাইক্লোন ফণী

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : আগামী ১২ ঘন্টার মধ্যে সাইক্লোনিক ঝড় ‘ফণী’ আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে। রবিবার ভারতীয় আবহাওয়া দফতর থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সাইক্লোন ‘ফণী’ পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে একটি তীব্র ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে চলেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই ঘূর্ণিঝড় তীব্রতর হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর আগামী ১ মে উত্তর-পশ্চিমে স্থানান্তরিত হয়ে সাইক্লোন ‘ফণী’ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে বেঁকে পুনর্নির্মিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।


সোমবার দেশজুড়ে হতে চলেছে চতুর্থ দফার সাধারণ নির্বাচন, এর মধ্যেই আসতে চলেছে ঘূর্ণিঝড়। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারতের বঙ্গোপসাগরীয় উপকূলে জারি করা হয়েছে সতর্কতা। আপৎকালীন ব্যবস্থা হিসেবে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ও ঝড়ের সময়ে পর্যটক এবং মৎস্যজীবীদের সমুদ্র উপকূলের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ‘ফণী’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। রবিবারের মধ্যে এই ঘূর্ণিঝড় কিছুটা সরে গিয়ে ভারতের ওডিশায় এবং পরে আবার তা বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে বলে আগেই জানানো হয়েছিল। এদিন ঝড়ের অভিমুখ স্পষ্ট হয় এবং বর্তমানে সাইক্লোনিক ঝড় ‘ফণী’-র কেন্দ্র বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব উপকূলে ৫৩০ কিলোমিটার, চেন্নাইমলির (শ্রীলঙ্কা) ৭৪৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, চেন্নাই (তামিলনাড়ু)-এর ১০৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং মছিলিপটনমের ১২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব (অন্ধ্রপ্রদেশ)-এ অবস্থান করছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top