News Flash

  • Home
  • Uncategorized
  • ক্লাব ফুটবল কেরিয়ারে ৬০০ গোলের মাইলস্টোন রোনাল্ডোর
Image

ক্লাব ফুটবল কেরিয়ারে ৬০০ গোলের মাইলস্টোন রোনাল্ডোর

তুরিন, ২৮ এপ্রিল (হি.স.) : ক্লাব ফুটবল কেরিয়ারে ৬০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ শনিবার ইন্টার মিলানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এই রেকর্ড গড়েন সিআর সেভেন৷

পিছিয়ে পড়া অবস্থা থেকে ৬২ মিনিটে রোনাল্ডোর গোলে সমতায় ফেরে জুভেন্তাস৷
মেসির আগেই এই কীর্তি গড় লিওকে পিছনে ফেললেন সিআর সেভেন৷ এখনও পর্যন্ত ক্লাবস্তরে মেসির গোলের সংখ্যা ৫৯৮টি৷ শনিবার মেসির গোলে লেভান্তের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ জয় পায় বার্সা৷ ফলে ক্লাব ফুটবলে মেসির গোলসংখ্যা এখন ৫৯৮টি৷ ক্লোজ ফাইট হলেও শেষ মুহূর্তে মেসি ৬০০ গোলের মাইলস্টোন স্পর্শ করার আগেই সেই কীর্তি গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো৷

একনজরে রোনাল্ডোর ক্লাব কেরিয়ার-
১) স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল- ৫ টি গোল ২) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ১১৮টি গোল ৩) রিয়াল মাদ্রিদ- ৪৫০ টি গোল ৪) জুভেন্তাস-২৭ গোলসব মিলিয়ে আন্তর্জাতিক গোলে মেসি বনাম রোনাল্ডো-
রোনাল্ডো— স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল- ৫ টি গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ১১৮টি গোল, রিয়াল মাদ্রিদ- ৪৫০ টি গোল, জুভেন্তাস-২৭ গোল দেশের জার্সিতে গোল-৮৫টি৷ সব মিলিয়ে আন্তর্জাতিক গোলের সংখ্যা- ৬৮৫টিমেসি— বার্সেলোনা জার্সিতে গোল- ৫৯৮টি, দেশের জার্সিতে গোল ৬৫টি৷ মোট গোলের সংখ্যা-৬৬৩টি৷ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top