News Flash

  • Home
  • Uncategorized
  • বিগ ব্যাশে থেকে অবসরের ঘোষণা শেন ওয়াটসন-র
Image

বিগ ব্যাশে থেকে অবসরের ঘোষণা শেন ওয়াটসন-র

সিডনি, ২৮ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছেন৷ এবার বিগ ব্যাশে থেকেও অবসর ঘোষণা করলেন অজি ক্রিকেটার শেন ওয়াটসন৷


দেশের জনপ্রিয় টি-২০ লিগ থেকে অবসর ঘোষণা করেন ওয়াটসন৷আইপিএলের মতো অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশেও ব্যাটসম্যান হিসেবে দারুণ সুনাম ওয়াটসনের৷ তবে পরের মরশুম থেকে অবশ্য বিগ ব্যাশ মিস করতে চলেছে ওয়াটসনকে৷ অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে আগেই অবসর নিয়ে নিয়েছিলেন ওয়াটসন৷ এবার অস্ট্রেলিয়ার টি-২০ লিগ থেকেও ব্যাট তুলে নিলেন জয়প্রিয় এই ডানহাতি ব্যাটসম্যান৷ বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলতেন ওয়াটসন৷


২০১৬ সালে দেশের জার্সিতে শেষবার ম্যাচ খেলেন অজি এই অল-রাউন্ডার৷ এরপর সিডনি থান্ডার দলের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার৷ ২০১৮-১৯ মরশুমে বিগ ব্যাশ লিগে থান্ডারের হয়ে ব্যাট হাতে ছন্দে ছিলেন৷ শেষ মরশুমে ৬১ বলে শতরানও করেন ওয়াটসন৷বিগ ব্যাশ লিগ থেকে অবসরের পর ধরে নেওয়াই যায়, এটাই হয়ত শেষ আইপিএল ওয়াটসনের৷ চেন্নাই প্লে-অফে উঠেছে৷ সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজকে চ্যাম্পিয়ন করে,আইপিএল থেকেও অবসর ঘোষণা করতে পারেন জনপ্রিয় এক ক্রিকটার৷ অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৫৯টি টেস্ট, ১৯০ একদিন ও ৫৮ টি টি-২০ ম্যাচ খেলেছেন ওয়াটসন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top