News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ভবিষ্যত নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় মহাভেজালরা : প্রধানমন্ত্রী
Image

দেশের ভবিষ্যত নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় মহাভেজালরা : প্রধানমন্ত্রী

কনৌজ ও হারদোই, ২৭ এপ্রিল (হি.স.): মহাভেজলরা শুধুমাত্র নিজেদের ভবিষ্যত নিয়েই চিন্তিত| তাঁরা দেশের ভবিষ্যত নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়| শনিবার উত্তর প্রদেশের কনৌজের নির্বাচনী জনসভায় সপা-বসপা-সহ বিরোধীদের মহাজোটকে তীব্র আক্রমণ করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

এদিন মহাজোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহাভেজলরা শুধুমাত্র নিজেদের ভবিষ্যত নিয়েই চিন্তিত| দেশের ভবিষ্যত নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই|’ বহুজন সমাজ পার্টি (বসপা)-র সুপ্রিমো মায়াবাতীকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেহেনজি অত্যন্ত খুশি হয়েই সমাজবাদী পার্টির জন্য ভোট চাইছেন| শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র মোদীকে পরাজিত করার জন্য| বাবাসাহেবকে যাঁরা অপমান করেছিল আপনি এখন তাঁদের সঙ্গেই আলিঙ্গন করছেন|’

মহাজোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, ‘মহাভেজাল মানুষজন, সমস্ত চেষ্টাই করে দেখুন…ফের কে আসতে চলেছে….’ তখন জনসভা থেকে ভেসে আসে, ‘মোদী-মোদী-মোদী’| কনৌজ ছাড়াও এদিন উত্তর প্রদেশের হারদোই-এর জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী| হারদোই-এর জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত, কেন্দ্রে একটি রিমোট কন্ট্রোল সরকার চলতো, দেশে সেই সময় মাত্র দু’টি মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ছিল, কিন্তু বিগত পাঁচ বছরের মধ্যে ১২৫টিরও বেশি মোবাইল প্রস্ততকারক ফ্যাক্টরি রয়েছে ভারতে|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top