News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের দৌড় শেষ, জোড়া হার সিন্ধু ও সাইনার
Image

এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের দৌড় শেষ, জোড়া হার সিন্ধু ও সাইনার

হুয়ান, ২৭ এপ্রিল (হি.স.) : এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেই দৌড় থামল ভারতের দুই মহিলা তারকা শাটলারের। শুক্রবার প্রত্যাশার ফানুস চুপসে দিয়ে শেষ আট থেকেই বিদায় নিলেন সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার থেকে বিদায় নিলেন সমীর বর্মাও। একইসঙ্গে এশিয়া চ্যাম্পিয়নশিপে দৌড় শেষ হল ভারতের।

এদিন কোয়ার্টারের লড়াইয়ে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে সাইনা কিছুটা লড়াই ছুঁড়ে দিলেও নিজেদের চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট সেটেই হারলেন সিন্ধু ও সমীর। বৃহস্পতিবার ৩৮ মিনিটের লড়াইয়ে কোরিয়ান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে শেষ আটের টিকিট পেয়েছিলেন সাইনা। এদিন তৃতীয় বাছাই ইয়ামাগুচির বিরুদ্ধে ১ ঘন্টা ৯ মিনিটের লড়াইয়ে হারলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী। সাইনার বিপক্ষে খেলার ফল ১৩-২১, ২৩-২১, ১৬-২১।

তবে দিনের সবচেয়ে অপ্রত্যাশিত হারটা এদিন হজম করেন রিও অলিম্পিকে রুপোজয়ী বিশ্বের ৬ নম্বর পিভি সিন্ধু। ব়্যাঙ্কিংয়ে ১১ ধাপ নীচে থাকা চিনের চাই ইয়ানয়ানের কাছে এদিন হার স্বীকার করেন সিন্ধু। প্রথম সেটে কিছুটা লড়াই ছুঁড়ে দিলেও দ্বিতীয় সেটে বছর ঊনিশের ইয়ানয়ানের কাছে করুণ আত্মসমর্পণ করেন হায়দরাবাদি শাটলার।

পুরুষদের সিঙ্গলসে শুক্রবার সমীর বর্মার লড়াই ছিল চিনের শি ইয়ুকির বিরুদ্ধে। কার্যত একপেশে ম্যাচে চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হয় বর্মাকে। ২১-১০, ২১-১২ ব্যবধানে ভারতীয় শাটলারকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ইয়ুকি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top