News Flash

  • Home
  • Uncategorized
  • হেরোইন সহ তিন যুবক পুলিশের জালে
Image

হেরোইন সহ তিন যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ হেরোইন সহ তিন যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনা জম্পুইজলায়৷ শুক্রবার জম্পুইজলার একটি নির্জন স্থানে তিন যুবক হেরোইন সহ অন্যান্য নেশা সামগ্রী চোরাচালান করছিল৷ তখন পুলিশ বিষয়টি আঁচ করতে পারে এবং সঙ্গে সঙ্গেই তাদের আটক করে জেরা করা হয়৷ তাতে ধৃতরা জানায় যে তাদের কাছে হেরোইন রয়েছে৷ ধৃত তিন যুবক হল স্টিফেন দেববর্মা, দিপু দেববর্মা এবং বিশ্বনাথ দেববর্মা৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গা থকে এই হেরোইন সংগ্রহ করে এবং বিভিন্ন উপজাতি অধ্যুষিত অঞ্চলে তা সরবরাহ করে৷ প্রসঙ্গত, ইদানিং কালে রাজ্যের বিভিন্ন স্থানে ড্রাগস তথা হেরোইন সহ অন্যান্য দামি নেশার ব্যবক রমরমা কারবার চলছে৷

এদিকে, রাজ্যের বিভিন্ন মহকুমা থেকেও প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে বেশ কিছু এলাকায় ড্রাগসের রমরমা কারবার চলছে৷ আর এই চোরাচালানের সাথে জড়িত রয়েছে একটি আন্তরাজ্য চক্র৷ বহিঃরাজ্য থেকে এইসব দামি নেশা সামগ্রী এখানে আনা হচ্ছে৷ অন্যদিকে, রাজ্য থেকে গাঁজা পাচার করা হচ্ছে বহিঃরাজ্যে৷ এই ব্যাপারে যদিও পুলিশ সক্রিয় আছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top