News Flash

  • Home
  • Uncategorized
  • জল-সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অখিলেশের
Image

জল-সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অখিলেশের

ঝাঁসি, ২৬ এপ্রিল(হি.স.) : ‘তৃষ্ণার্থ’ বুন্দেলখণ্ডের উন্নয়ন প্রসঙ্গে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত দেন। শুক্রবার বুন্দেলখন্ডে নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন যাদব।

অখিলেশ যাদব বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী এখানে এসে একটা গল্প বলে যান। তিনি বলেন, গুজরাটের কচ্ছ উপকূলে জল-সমস্যা তৈরি হয়, কেন্দ্রের উদ্যেগে সেই সমস্যা মিটিয়ে দেওয়ার ফলে সেখানকার মানুষের জীবন বদলে যায়। কিন্তু বাস্তবে তিনি ‘তৃষ্ণার্থ’ বুন্দেলখণ্ডের জল সমস্যার জন্য কিছুই করেননি।সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব আরও বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর সমস্ত প্রতিশ্রুতি আপনারা ভুলে গেছেন। আমি ঝাঁসি এবং তার পার্শ্ববর্তী মানুষদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে, গত পাঁচ বছরে কি আপনাদের জীবনে কোনও পরিবর্তন হয়েছে?

স্থানীয় সংসদ উমা ভারতী সম্পর্কে বলেন, জল সংক্রান্ত বিভাগের দায়িত্ব ছিল তার ওপর। তাঁর ওপর দায়িত্ব ছিল গঙ্গা পরিষ্কার করার, গঙ্গা পরিষ্কার হয়নি, এবং বুন্দেলখণ্ডের জল সমস্যার কোনও সমাধান হয়নি। এখন তাঁর ঝাঁসির মানুষের মুখোমুখি হওয়ার সাহস নেই।উত্তরপ্রদেশের ঝাঁসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। ফলাফল প্রকাশিত হবে ২৩ মে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top