News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘদিনের জল্পনার অবসান : বারাণসী থেকে কংগ্রেস প্রার্থী অজয় রাই, গোরক্ষপুর থেকে মধুসূদন তিওয়ারি
Image

দীর্ঘদিনের জল্পনার অবসান : বারাণসী থেকে কংগ্রেস প্রার্থী অজয় রাই, গোরক্ষপুর থেকে মধুসূদন তিওয়ারি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): যাবতীয় গুঞ্জন ও জল্পনার অবসান| কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নন, উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী অজয় রাই| পাশাপাশি উনিশের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে ভোটে লড়বেন কংগ্রেস প্রার্থী মধুসূদন তিওয়ারি| বারাণসী সংসদীয় কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী কে হচ্ছেন? তা নিয়ে বিগত কয়েকদিন ধরে বহাল ছিল রহস্য| অবশেষে বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, বারাণসী থেকে ভোটে লড়বেন অজয় রাই|

এদিনই গোরক্ষপুর লোকসভা আসনেরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে| উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মধুসূদন তিওয়ারি| উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসী থেকে মাত্র ৭৫,০০০ ভোট পেয়েছিলেন অজয় রাই| ২ লক্ষ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫.৮ লক্ষ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন| শুক্রবারই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top