News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত নিত্য যাত্রীরা
Image

মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত নিত্য যাত্রীরা

গুনা, ২৩ এপ্রিল (হি.স.) : চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুনের জেরে আতঙ্ক ছড়াল মধ্যপ্রদেশে। মঙ্গলবার গুনাগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লেগেছে তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয় চালক। ভয়ে পেয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে। এই অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার ঘটনাটি তারাভত এবং বিলোনিয়া রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছিল।

রেলের গুনা-গোয়ালিয়রের সেকশন ইঞ্জিনিয়র চন্দ্রপ্রকাশ গুপ্ত জানিয়েছেন, দুপুর ১২টা ৪০মিনিট নাগাদ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটেছে। কেউ আহত হননি। রেলের তরফ থেকে জানানো হয়েছে গুনা থেকে উদ্ধারকারী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং ইঞ্জিন থেকে ট্রেনের কামরাগুলিকে আলাদা করে আগুন নেভায়। ভীত যাত্রীদের সাহায্যের জন্য এগিয়ে আসে রেলকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা। প্রায় দুই ঘন্টা ধরে ট্রেনটি দাঁড়িয়েছিল। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত গুনা রেল স্টেশনে নিয়ে আনা হয়। কি কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top