News Flash

  • Home
  • Uncategorized
  • বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন, আক্ষেপ প্রধান বিচারপতির
Image

বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন, আক্ষেপ প্রধান বিচারপতির

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): যৌন হেনস্থার অভিযোগ এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, প্রধান বিচারপতিরই প্রাক্তন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একজন মহিলা| শীর্ষ আদালতের ২২ জন বিচারপতির কাছে হলফনামা জমা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই মহিলা| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সংক্রান্ত অনলাইন মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি|

এমতাবস্থায় নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মতে, ‘বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন| বিচারব্যবস্থাকে অস্থিতিশীল করার জন্য একটি বড় ষড়যন্ত্র|’ সমস্ত অভিযোগ খণ্ডন করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ হুমকির সম্মুখীন| আমার বিরুদ্ধে আনা অভিযোগে মর্মাহত| চারটি মিডিয়া হাউস বিস্তারিতভাবে খবরও প্রকাশিত করেছে|’ প্রধান বিচারপতির মতে, বিচারব্যবস্থাকে অস্থিতিশীল করার জন্য একটি বড় ষড়যন্ত্র|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top