News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদ্যুতের গ্রেপ্তার চাইল বিজেপি, কংগ্রেস জানাল, নিগৃহীত যুবক মামলা করতে চায়নি, পুলিশ মামলা নিয়েছে
Image

প্রদ্যুতের গ্রেপ্তার চাইল বিজেপি, কংগ্রেস জানাল, নিগৃহীত যুবক মামলা করতে চায়নি, পুলিশ মামলা নিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ থানায় ঢুকে অভিযুক্ত যুবককে মারধোরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের গ্রেপ্তার চাইল বিজেপি৷ দলের সভাপতির তরফে সাফাই দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের দাবি, নিগৃহীত যুবক মামলা করতে চায়নি৷ কিন্তু, পুলিশ মামলা নিয়েছে৷ তাতে, প্রদেশ কংগ্রেস দলের সভাপতির অন্যায়ের পাশে দাঁড়িয়ে রাজনীতির পারদ চরমে তুলে দিয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের৷

বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ(বাঁয়ে) এবং পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক(ডানে)৷

বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, থানায় ঢুকে যুবককে চড় মেরে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রমাণ করেছেন রাজ্যে নির্বাচনী সন্ত্রাসের পেছনে কংগ্রেসের হাত রয়েছে৷ তাঁর দাবি, নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে অস্থিরতার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে৷ তাঁর আরও দাবি, প্রদেশ কংগ্রেসের চক্রান্তেই এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্ব থেকে রাজীব সিংকে নির্বাচন কমিশন অপসারণ করেছে৷ রতন লাল নাথ থানায় ঢুকে যুবককে মারধোরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোরের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন৷

এদিকে, প্রদেশ কংগ্রেস দলের রাজ্য সভাপতির অন্যায়ের পাশে দাঁড়িয়েছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে সাফাই দিতে গিয়ে সাংবাদিক সম্মেলনে পশ্চিম আসনে দলীয় প্রার্থী সুবল ভৌমিক বলেন, তুলাশিখরে আক্রমণের শিকার হয়েছেন পূর্ব আসনে প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ৷ তাতে, অভিযুক্ত যুবককে থানায় মেরেছে পিসিসি সভাপতি৷ কিন্তু, নিগৃহীত যুবক পিসিসি সভাপতির বিরুদ্ধে মামলা করতে চায়নি৷ পুলিশ স্বতপ্রনোদিত হয়ে মামলা নিয়েছে৷ এই অন্যায়ে প্রদেশ কংগ্রেসের পাশে দাঁড়ানোতে রাজ্যজুড়ে কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top