News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় ঢুকে ধৃত যুবককে কংগ্রেস সভাপতির মারধোর, রাজ্য রাজনীতিতে নজীরবিহীন ঘটনা
Image

থানায় ঢুকে ধৃত যুবককে কংগ্রেস সভাপতির মারধোর, রাজ্য রাজনীতিতে নজীরবিহীন ঘটনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ১৮ এপ্রিল ৷৷ কংগ্রেস প্রার্থী তথা নিজের বোন আক্রান্তের ঘটনায় উত্তেজিত হয়ে থানার ভেতরেই ধৃত যুবককে কষিয়ে চড় মারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ নজীরবিহীন এই ঘটনায় বেকায়দায় পড়েছে কংগ্রেস৷ কারণ, পিসিসি সভাপতির এই আচরণে রাজ্যে রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধমুখী৷

বৃহস্পতিবার খোয়াই থানায় উত্তেজিত হয়ে পুলিশ অফিসারের সাথে কথা বলছেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷

জানা গেছে, কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ খোয়াইয়ের তুলাশিখর এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার পথে রাজনগরের গোলটিলা এলাকায় তাঁর কনভয়ে হামলা চালায় আইপিএফটি সমর্থকরা৷ এমনকি প্রার্থী নিজেও লাঞ্ছিত হন বলে অভিযোগ৷ টিএসআর বাহিনীর তৎপরতায় তাঁকে সেখান থেকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়৷ সেই সময় টিএসআর বাহিনী মিন্টু দেববর্মা নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷ পরবর্তীতে প্রজ্ঞা দেববর্মন আইপিএফটি দলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷ খবর পেয়ে প্রদ্যুৎ দেববমর্ণ ছুটে যান খোয়াই থানায়৷ বোনের উপর হামলার ঘটনায় উত্তেজিত প্রদেশ কংগ্রেস সভাপতি হঠাৎই খোয়াই থানায় ঢুকে অভিযুক্তর গালে কষিয়ে চড় মারেন৷ তাতে কর্তব্যরত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়েন৷ থানার ভিতরেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠে৷ এই ঘটনা খোয়াই থানার সিসিটিভির ফুটেজে স্পষ্ট হয়ে উঠেছে৷ থানায় ঢুকে মারধোরের ঘটনায় পুলিশ স্বতপ্রনোদিত ভাবে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে মামলা নিয়েছে৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৪৪৭/৩৫২/৩২৩/৫০৬ ধারায় মামলা রুজু করেছে৷ তবে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি৷ প্রদেশ কংগ্রেসের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির পক্ষে এ ধরণের কাজকর্মে জড়িয়ে পড়ার ঘটনায় রাজ্যব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

খোয়াই থানায় ঢুকে নিজের হাতে আইন তুলে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক যুবকের গালে চড় মারার ঘটনাকে অপ্রত্যাশিত লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন আইপিএফটি নেতা তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ বৃহস্পতিবার আইপিএফটির সদর কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top