News Flash

  • Home
  • Uncategorized
  • রাগের বশে মরণ ফাঁদেই পা প্রদ্যুৎ কিশোরের
Image

রাগের বশে মরণ ফাঁদেই পা প্রদ্যুৎ কিশোরের

৷৷দেবাশীষ ঠাকুর৷৷
মাথা গরম করে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ দলের সম্ভাবনায় জল ঢেলে দিলেন৷ ত্রিপুরার রাজপরিবার থেকে বরাবরই রাজার মতো রাজনীতি করতে দেখা গেছে৷ কিরীট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর লোকসভার আসনে দাঁড়িয়ে অনায়াসে জয় পেয়েছিলেন কিন্তু তিনি কখনও প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অভিষিক্ত হননি৷ মহারাণী বিভু কুমারী দেবী রাজ্য বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ জয়ী হেেয় মন্ত্রীত্বও করেছেন৷ কিন্তু দলের কোনও দায়িত্ব নেননি৷ কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়েই সব চাইতে বেশী জোর দিয়েছেন উপজাতি অধ্যুষিত এলাকার৷ কংগ্রেসের মরাগাঙে কিছুটা প্রাণের সঞ্চার করেই একেবারে জল ঢেলে দিলেন৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে৷ যে যুবকরা কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণের গাড়িতে হামলা করেছিল তাদের কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে তুলাশিখর থানায় এনেছিল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর থানায় ঢুকে গ্রেপ্তার হওয়া এক যুবককে পুলিশের সামনেই মারধোর করেন৷ তাঁর এই আচরণে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠে৷ বিজেপি এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করে এবং আইন নিজের হাতে তুলে নেয়ার অভিযোগে প্রদ্যুৎ কিশোরকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে৷ পুলিশ ইতিমধ্যে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে মামলা নিয়েছে জামিন অযোগ্য ধারায়৷ ত্রিপুরার রাজনীতির ইতিহাসে এই ঘটনা নজীর বিহীন৷

গতকাল এই নিবন্ধেই দাবী করেছিলাম যে রাজ্যে কংগ্রেসের কোনও জননেতা নেই৷ ধৈর্য্য, সহনশীলতা, ত্যাগ একজন নেতার সবচাইতে বেশি জরুরি৷ কিন্তু প্রদ্যুৎ কিশোর প্রমাণ করে দিয়েছেন তিনি জননেতা হতে পারবেন না৷ ধৈর্য্য, সহনশীলতার পরীক্ষায় তিনি একেবারেই ফেল মেরেছেন৷ এ রাজ্যে যে কংগ্রেস উঠে দাঁড়াবার চেষ্টা করেছিল সেই কংগ্রেসকে আবার পিছনে ঠেলে দিলেন৷ আসলে, মাথা ঠান্ডা করে দল চালাবার নূন্যতম অভিজ্ঞতা প্রদ্যুৎ কিশোরের থাকার কথা নয়৷ দল তাঁর উপর অনেক আশা ভরসা করেছিল৷ কিন্তু তিনি রাজপরিবারের গরিমাকে ধুলায় লুটিয়ে দিলেন৷ ত্রিপুরার মানুষের প্রবল রাজভক্তিকে তিনি এই ভাবেই মূল্য দিতে পারলেন?

পশ্চিম আসনে ভোটে রিগিং এর অভিযোগ তুলে কংগ্রেস নির্বাচন কমিশনকে ব্যতিব্যস্ত রেখেছে৷ জাতীয়স্তরে বিষয়টি নিয়ে গেছে৷ কিন্তু আজ প্রদেশ কংগ্রেস সভাপতি থানায় ঢুকে অভিযুক্ত যুবকের উপর যেভাবে চড় থাপ্পর চালিয়েছেন তা এক কথায় নজীর বিহীন৷ আসলে, রাজা হওয়া আর গণতন্ত্রে নেতা হওয়া এক নয়৷ অনেক ধৈর্য্যের পরীক্ষায় উত্তির্ণ হতে হয়৷ ত্রিপুরার রাজনীতির দীর্ঘ ইতিহাসে এমন নজীর নেই৷ প্রদেশ কংগ্রেস সভাপতির গরিমা তাও ধুলায় গড়াগড়ি খেল৷ বিজেপির হাতে বড় অস্ত্র তুলে দিয়ে কংগ্রেসকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন প্রদ্যুৎ কিশোর৷ গরম মাথা অনেক ভুল পদক্ষেপকে আমন্ত্রণ জানায়৷ প্রদ্যুৎ কিশোর রাগের বশে সেই মরণ ফাঁদেই পাদ দিয়ে বসলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top