News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম বিজেপি বিধায়ক ‘হত্যাকারী’ দু’জন মাওবাদী
Image

ছত্তিশগড়ে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম বিজেপি বিধায়ক ‘হত্যাকারী’ দু’জন মাওবাদী

রায়পুর, ১৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় এনকাউন্টারে খতম হয়েছে দু’জন কুখ্যাত মাওবাদী| নিহত মাওবাদীরা বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি ও পাঁচজন পুলিশ কর্মীকে হত্যার ঘটনায় জড়িত| অভিযান শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র| দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দান্তেওয়াড়া জেলার কুয়াকোণ্ডা থানার অন্তর্গত ধানিকার্কা এলাকায় ঘন জঙ্গলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসাতে এসেছিল ওই দু’জন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)| ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যান্টি-নকশাল অপারেশন) পি সুন্দররাজ জানিয়েছেন, অভিযান চলাকালীন মাওবাদী এবং ডিআরজি জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে দু’জন মাওবাদী| গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু’জন মাওবাদীর দেহ এবং একটি ৩১৫ বোরে বন্দুক|

এই এনকাউন্টার প্রসঙ্গে দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব আরও জানিয়েছেন, বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি এবং পাঁচজন পুলিশ কর্মীকে হত্যার ঘটনায় জড়িত ছিল এই দু’জন মাওবাদী| নিহত দুই মাওবাদীর মধ্যে একজনের নাম হল, এসিএম ভার্গেসি| এই এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর জন্য বিরাট সাফল্য| পুলিশ সুপার আরও জানিয়েছেন, এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র| অন্যদিকে, দ্বিতীয় দফার লোকসভা ভোট চলাকালীন ছত্তিসগড়ের রাজনন্দগাওঁ জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন একজন আইটিবিপি জওয়ান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top