News Flash

  • Home
  • Uncategorized
  • ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাইওয়ান, তাইপেইতে কাঁপল ঘর-বাড়ি
Image

৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাইওয়ান, তাইপেইতে কাঁপল ঘর-বাড়ি

তাইপেই, ১৮ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাইওয়ানের উপকূলবর্তী শহর হুয়ালিয়েন| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| ভূমিকম্পের তীব্রতায় তাইওয়ানের রাজধানী তাইপেইতে কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি| সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয় ভূগর্ভস্থ যান চলাচল| যদিও, শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব তাইওয়ান| ভূমিকম্পের উত্সস্থল ছিল পূর্ব তাইওয়ানের উপকূলবর্তী শহর হুয়ালিয়েন-এ, ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে| প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই তাইওয়ানের রাজধানী তাইপেইতে কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি| আতঙ্ক-প্রাণভয়ে মানুষজন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান| ভূমিকম্পের সময় পূর্ব ইয়িলান কাউন্তিতে ক্লাস চলছিল| কম্পন অনুভূত হওয়া পড়ুয়ারা ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসে| তাইপেইতে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয় ভূগর্ভস্থ সার্ভিস| ভূমিকম্পের তীব্রতায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top