News Flash

  • Home
  • Uncategorized
  • বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ নয়, দেশের সমস্যাই প্রধান ইস্যু : ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া কুমারস্বামীর
Image

বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ নয়, দেশের সমস্যাই প্রধান ইস্যু : ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া কুমারস্বামীর

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.): বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ ইস্যু নয়| প্রধান ইস্যু হল দেশের সমস্যা| কর্ণাটকের রামনগরমে ভোট দেওয়ার পর এমনই মন্তব্য করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| এদিন সকালে কুমারস্বামী ছাড়াও তাঁর স্ত্রী অনিতা কুমারস্বামী এবং ছেলে নিখিল (মাণ্ড্য লোকসভা আসনের জেডিএস প্রার্থী)-রামনগরম থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন| ভোট দেওয়ার পর সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে কুমারস্বামী বলেছেন, ‘বংশানুক্রমিক রাজনীতি এখন গুরুত্বপূর্ণ ইস্যু নয়| প্রধান ইস্যু হল দেশের সমস্যা| শুধুমাত্র বংশানুক্রমিক রাজনীতি এবং আঞ্চলিক দলগুলির জন্যই, দেশের বিভিন্ন রাজ্যের উন্নতি হয়েছে| বিজেপির সমালোচনায় আমরা মোটেও উদ্বিগ্ন নই|’

দ্বিতীয় দফায় কর্ণাটকের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন জেডিএস প্রার্থী এইচ ডি দেবেগৌড়া| তিনি কর্ণাটকের টুমকুর কেন্দ্রের প্রার্থী| চিবল্লারপুর-এর প্রার্থী হলেন কংগ্রেসের এম বীরাপ্পা মইলি, বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রের প্রার্থী বিজেপির তেজস্বী সূর্য, বেঙ্গালুরু উত্তরের প্রার্থী বিজেপি সদানন্দ গৌড়া| এদিন সকাল সকাল কর্ণাটকের হাসান থেকে সস্ত্রীক ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া| দ্বিতীয় দফায় কর্ণাটকের মোট ১৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে| সংসদীয় আসনগুলি হল-উদুপি চিকামগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদূর্গা, টুমকুর, মাণ্ড্য, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, চিক্কাবল্লাপুর এবং কোলার| নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ন’টা পর্যন্ত কর্ণাটকে ভোট পড়েছে মাত্র ১.১৪ শতাংশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top