News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট পরিস্থিতির তথ্যে অমিল থাকায় সিইও এবং পঃ রিটার্নিং অফিসারের কাছে জবাব চাইল কমিশন
Image

ভোট পরিস্থিতির তথ্যে অমিল থাকায় সিইও এবং পঃ রিটার্নিং অফিসারের কাছে জবাব চাইল কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ ভোট পরিস্থিতির তথ্যে অমিল থাকায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, পশ্চিম আসনে ভোটে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে থাকা তথ্যের সাথে বাস্তবের অনেকটাই ফারাক নজরে এসেছে কমিশনের৷ তাই, কমিশন জবাব তলব করেছে৷

পশ্চিম আসনে ভোট শেষ হওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে বলে দাবি করেছিলেন৷ ভোট শেষে সাংবাদিক সম্মেলনে তিনি পশ্চিম আসনে কোনও গন্ডগোলের খবর জানাননি৷ কিন্তু, মঙ্গলবার পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়ার ঘোষণা হতেই তিনি পশ্চিম আসনেও ভোট প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ সূত্রের খবর, তথ্যের এই ফারাক নির্বাচন কমিশনেরও নজরে এসেছে৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং গোয়েন্দা রিপোর্ট রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আঙুল তুলেছে৷

মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা৷ পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়ার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে৷ গোয়েন্দা রিপোর্টও একই কথা বলেছে৷ স্বাভাবিক ভাবেই নির্বাচন কমিশনের সন্দেহ হয়েছে পশ্চিম আসনেও ভোট প্রক্রিয়ায় গলদ রয়েছে, এমনটাই দাবি সূত্রের৷

রাজ্যে বিভিন্ন বুথে ওয়েব কাস্টিং এবং ভিডিও গ্রাফির ব্যবস্থা করা হয়েছে৷ পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভোট নজরদারির ব্যবস্থা করা হয়েছিল৷ পশ্চিম আসনে অধিকাংশ বুথ এই নজরদারির আওতায় ছিল৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে, ভোট প্রক্রিয়ায় গন্ডগোল হয়ে থাকলে তা কারও নজরে আসেনি কেন? সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারীক পশ্চিম আসনে বক্সনগরে একটি বুথে পুনঃ ভোটের সুপারিশ করেছেন৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, ৮০০ বুথে ওয়েব কাস্টিং এবং ভিডিও গ্রাফির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷

পশ্চিম আসনে ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসাররা তাদের ডায়েরিতে ভোট সংক্রান্ত সমস্ত রিপোর্ট নথিভুক্ত করে এআরওদের কাছে বন্ধ খামে ওই ডায়েরি জমা দিয়েছেন৷ ভোট প্রক্রিয়ায় কোনও গন্ডগোল হয়ে থাকলে ওই ডায়েরিতে তা উল্লেখ থাকার কথা৷ কিন্তু, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের রিপোর্টে ভোট প্রক্রিয়ায় অসংলগ্ণতা রয়েছে বলে কোনও রিপোর্টের বিষয়ে জানান নি৷ এই রিপোর্ট নির্বাচন কমিশনেও গিয়েছে৷ বাস্তব পরিস্থিতির সাথে প্রিসাইডিং অফিসারের ডায়েরির রিপোর্টের মিল খঁুজে পাচ্ছে না নির্বাচন কমিশন, সূত্র অনুসারে তা জানা গেছে৷ এই অমিল নানা সন্দেহ তৈরি করেছে৷

সূত্রের খবর, পশ্চিম আসনে ভোট প্রক্রিয়ায় গন্ডগোলের বিষয়ে বিভিন্ন ফুটেজ কমিশন ওয়াটস্যাপ এবং ফেইসবুক থেকে সংগ্রহ করেছে৷ এই সমস্ত বিষয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের জবাব চেয়েছে কমিশন৷ সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় ৮০০ বুথে ফুটেজ পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে৷ কমিশনের জবাব তলবের বিষয়টি মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, যে সমস্ত বুথে ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top