News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন : বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল-সহ ১২টি রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ
Image

লোকসভা নির্বাচন : বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল-সহ ১২টি রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে| এবার কেন্দ্রশাসিত অঞ্চল-সহ দেশের ১২টি রাজ্যে বৃস্পতিবার সকাল সাতটা শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ| দিল্লি দখলের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে| চলতি মাসের ১১ তারিখ দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৮টি রাজ্যের মোট ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| এবার ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) উনিশের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে| দ্বিতীয় দফায় ১২টি রাজ্যের মোট ৯৫টি আসনে ভোটগ্রহণ হবে| দ্বিতীয় দফায় বৃহস্পতিবার যে সমস্ত রাজ্যে ভোটগ্রহণ হবে, সেই সমস্ত রাজ্যগুলি হল-তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অসম, বিহার, ওডিশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর ও মণিপুর| দ্বিতীয় দফায় ত্রিপুরা পূর্ব লোকসভা আসনেও ভোটগ্রহণ হওয়ার কথা ছিল| কিন্তু, নিরাপত্তা সংক্রান্ত কারণে ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের ভোটগ্রহণ ১৮ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে| আপাতত ভোটগ্রহণ বন্ধ থাকবে তামিলনাড়ুর ভেলোরেও|

দ্বিতীয় দফায় তামিলনাড়ুর ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে, কর্ণাটকের ১৪টি আসনে, মহারাষ্ট্রের ১০টি আসনে, উত্তর প্রদেশের ৮টি আসনে, অসমের ৫টি আসনে, বিহারের ৫টি আসনে, ওডিশার ৫টি আসনে, ছত্তিশগড়ের ৩টি আসনে, পশ্চিমবঙ্গের ৩টি আসনে, জম্মু ও কাশ্মীরের দু’টি আসনে, এবং পুদুচেরি ও মণিপুরের একটি করে আসনে ভোটগ্রহণ হবে| লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যা হল-৪২৭ জন|অসম : দ্বিতীয় দফায় অসমের পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে| পাঁচটি আসন হল-করিমগঞ্জ, সিলচর, স্বশাসিত জেলা, মঙ্গলদোই এবং নগাঁও|

বিহার : দ্বিতীয় দফায় বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর এবং বাঙ্কা লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|ছত্তিশগড় : দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের রাজনন্দগাঁও, মহাসামুন্দ এবং কাঙ্কের লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|

জম্মু ও কাশ্মীর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং উধমপুর এই দু’টি লোকসভা আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে|কর্ণাটক : দ্বিতীয় দফায় কর্ণাটকের মোট ১৪টি আসনে ভোটগ্রহণ হবে| সংসদীয় আসনগুলি হল-উদুপি চিকামগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদূর্গা, টুমকুর, মাণ্ড্য, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, চিক্কাবল্লাপুর এবং কোলার|

মহারাষ্ট্র : দ্বিতীয় দফায় মহারাষ্ট্রের ১০টি আসনে ভোটগ্রহণ হবে| লোকসভা আসনগুলি হল-বুলধানা, আকোলা, অমরাবতী, হিঙ্গোলি, নান্দেদ, পরভণী, বীড, ওসমানাবাদ, লাতুর এবং সোলাপুর|মণিপুর : দ্বিতীয় দফায় আভ্যন্তরীণ মণিপুর লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|

ওডিশা : দ্বিতীয় দফায় ওডিশার বারগড়, সুন্দেরগড়, বোলাঙ্গির, কান্ধামাল এবং আসকা, এই পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|পুদুচেরি : দ্বিতীয় দফায় পুদুচেরি লোকসভা আসনেও ভোটগ্রহণ হবে|
তামিলনাড়ু : দ্বিতীয় দফায় তামিলনাড়ুর মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে| এই আসনগুলি হল-কাঞ্চিপুরম, আরাক্কোনাম, কৃষ্ণাগিরি, ধরমপুরী, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, এরোডে, তিরুপ্পুর, নীলগিরি, কোয়েম্বাটুর, পোল্লাচি, ডিন্ডিগুল, কারুর, তিরুচিরাপল্লি, পেরামবালুর, কোড্ডালোর, চিদম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম, থাঞ্জাভুর, শিবগঙ্গা, মাদুরাই, থেনি, ভিরুধুনগর, রমন্তপুরম, তুতিকোরিন, তেনকাসি, তিরুনেলভেলি এবং কণ্যাকুমারী|উত্তর প্রদেশ : দ্বিতীয় দফায় উত্তর প্রদেশে আটটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে| এই আটটি সংসদীয় আসন হল-নাগিনা, আমরোহা, বুলন্দশহর, আলিগড়, হাথরাস, মথুরা, আগ্রা এবং ফতেহপুর সিক্রি|

পশ্চিমবঙ্গ : লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং দার্জিলিং-এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে|উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে| যে সাতটি দফায় ভোট হবে তার মধ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে গত ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে ১৮ এপ্রিল| এরপর তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ হবে ২৯ মে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top