News Flash

  • Home
  • Uncategorized
  • গিরিডিতে এনকাউন্টারে খতম কুখ্যাত ৩ জন মাওবাদী, পাল্টা হামলায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের
Image

গিরিডিতে এনকাউন্টারে খতম কুখ্যাত ৩ জন মাওবাদী, পাল্টা হামলায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের

গিরিডি (ঝাড়খণ্ড), ১৫ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডে মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত গিরিডি জেলায় সিআরপিএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জন কুখ্যাত মাওবাদী| তবে, দুঃসংবাদ হল-গুলির লড়াই চলাকালীন মাওবাদীদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন এবং ৪টি পাইপ বোমা| গিরিডি জেলার বেলভা ঘাট সংলগ্ন জঙ্গলের ঘটনা| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা|

সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে গিরিডি জেলার বেলঘা ঘাট সংলগ্ন জঙ্গলে বিশেষ অভিযান চালান সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা| ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদী এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| দীর্ঘ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে ৩ জন কুখ্যাত মাওবাদী| তবে, দুঃসংবাদ হল-গুলির লড়াই চলাকালীন মাওবাদীদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর একজন জওয়ান| সিআরপিএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাময়িকের জন্য গুলির লড়াই শব্দ থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন এবং ৪টি পাইপ বোমা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top