News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন ২০১৯ : ২০তম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি
Image

লোকসভা নির্বাচন ২০১৯ : ২০তম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি. স.) : গত ১১ এপ্রিল প্রথম দফার ভোট দিয়ে শুরু হয়ে গিয়েছে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন। এরই মধ্যে রবিবার হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মোট ছয়টি লোকসভা আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মধ্যপ্রদেশে তিনটি আসনে, হরিয়ানায় দুটি এবং রাজস্থানের একটি লোকসভা আসনে এদিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের জন্য উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
হরিয়ানার হিসার লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়তে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী চৌধরি বীরেন্দর সিংয়ের ছেলে বৃজেন্দ্র সিং। এদিন হরিয়ানার হিসার এবং রোহটাক লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। হিসার কেন্দ্রে বিজেপি প্রার্থী বৃজেন্দ্র সিং এবং রোহটাক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরবিন্দ শর্মার নাম রয়েছে এই ২০তম প্রার্থীতালিকায়। মধ্যপ্রদেশের তিনটি আসনের মধ্যে খাজুরাহো লোকসভা কেন্দ্র থেকে বিষ্ণু দত্ত শর্মা, রাতলাম (তফশিলি উপজাতি) আসন থেকে জি এস দামোর এবং ধার (তফশিলি উপজাতি) আসনে চট্টর সিং দরবারের নাম ঘোষণা করেছে বিজেপি। রাজস্থানের দৌসা (তফশিলি উপজাতি) লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিসেবে জসকউর মীনার নাম ঘোষণা হয়েছে এই প্রার্থীতালিকায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গে উপনির্বাচনের জন্য উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে প্রতূষ কুমার মন্ডলের নাম ঘোষণা করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top