News Flash

  • Home
  • Uncategorized
  • আজম খানের ‘বজরঙ্গ আলি’ মন্তব্য নিয়ে সরব বিজেপি
Image

আজম খানের ‘বজরঙ্গ আলি’ মন্তব্য নিয়ে সরব বিজেপি

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : সমাজবাদী পার্টি (সপা) আজম খানের ‘বজরঙ্গ আলি’ মন্তব্য নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বিষয়টি নিয়ে মুখর হয়েছে বিজেপি। নির্লজ্জ ভাবে হিন্দু ও ইসলাম ধর্মকে অপমান করেছে আজম খান। শনিবার রাজধানী দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে বসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন।

শুক্রবার উত্তরপ্রদেশের রামপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সপা নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আজম খান বলেছিলেন, সাম্প্রদায়িকতার নামে জনগণের মধ্যে বিভাজন তৈরি করাটা উচিত নয়। আলি এবং বজরঙ্গ বলির জায়গায় বজরঙ্গ আলি বলা হোক। আজম খানের এমন মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন শনিবার বলেন, এই বিষয় ইসলামি সংগঠন জামাত উলেমা-ই-হিন্দের উচিত পদক্ষেপ গ্রহণ করা। আজম খানের এমন মন্তব্যের বিরুদ্ধে তাদের সরব হওয়া উচিত। হজরত আলির মত করে বজরঙ্গ নামটি ব্যবহার করতে চেয়েছেন আজম খান। এমনকি বজরঙ্গ বলির জায়গায় বজরঙ্গ আলি বসিয়েছেন আজম খান। এতে দুইটি (হিন্দু ও মুসলমান) ধর্মকে অপমানিত করা হয়েছে। জনগণ এর যোগ্য জবাব দেবে।প্রথম দফার ভোটগ্রহণের পর বিজেপি যে অন্যান্য রাজনৈতিক দলের তুলনা এগিয়ে রয়েছে তা স্পষ্ট করে দিয়ে শাহনাওয়াজ হুসেন বলেন, প্রথম দফার ভোটের পর বিজেপি এগিয়ে রয়েছে। গোটা দেশজুড়ে নরেন্দ্র মোদীর পক্ষে প্রবল হাওয়া বইছে। প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীকে ফের বসানোর জন্য দেশবাসী দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করার প্রসঙ্গে শাহনাওয়াজ হুসেন বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মদতে এরকম কাজ করে চলেছে বিরোধী দলগুলি। ভোটের মাধ্যমেই এর জবাব দেশবাসীকে দেবে জনগণ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top