News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে গুলি করে খুন মা-মেয়ে
Image

উত্তরপ্রদেশে গুলি করে খুন মা-মেয়ে

মৈনপুরি, ১৩ এপ্রিল (হি. স.) : সকাল সকাল হঠাৎই গুলির শব্দে চমকে ওঠেন প্রতিবেশীরা। খবর নিতে জানা যায়, মা ও মেয়েকে গুলি করে খুন করেছে এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তরপ্রদেশের নরসিংপুর গ্রামে। এদিন বছর চল্লিশের সীতা দেবী ও তাঁর বড় মেয়ে কুড়ি বছর বয়সী মাধুরীকে খোলা জায়গায় সামনে থেকে গুলি করে বুধ সাগর নামে এক ব্যক্তি। যদিও গুলি করেই চম্পট দেয় সে।

স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে সীতা দেবী ও মাধুরীর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সীতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাধুরীকে সইফাই মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর।স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে দুই মেয়ে মাধুরী (২০) ও নিলম (১৮)-কে নিয়ে জমিতে কাজ করছিলেন সীতা দেবী শাক্য (৪০) । আচমকাই বুধ সাগর নামে এক ধাবা কর্মী খোলা জায়গাতেই সামনে থেকে গুলি করে সীতা দেবী ও মাধুরীকে। স্থানীয়রা ছুতে এসে তিনজনকে বাঁচানোর চেষ্টা করলে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন নিলম। কিন্তু ততক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে বুধ সাগর নামে ওই আততায়ী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার অজয় শংকর রাই। তিনি জানিয়েছেন, \”প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ঘটনাটি প্রেমঘটিত। পুলিশের চারটি দল পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top