News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল মামলায় ধাক্কা খেল কেন্দ্র, ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য মেনে নিল সুপ্রিম কোর্ট
Image

রাফাল মামলায় ধাক্কা খেল কেন্দ্র, ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য মেনে নিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাফাল মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার| রাফাল চুক্তির গোপন ফাইলের নথি চুরি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালতে| ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নিল সর্বোচ্চ আদলত| বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি কে এম যোশেফের বেঞ্চ জানিয়েছে, ‘কেন্দ্রর উত্থাপিত প্রাথমিক আপত্তি আমরা খারিজ করে দিয়েছি|’ এর আগে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নথি প্রামাণ্য হিসেবে পেশ করা যাবে না, এই যুক্তি দেখিয়েছিল কেন্দ্র| কেন্দ্রের যুক্তি ছিল, দেশের গোপন নথি বাইরে এলে বিপন্ন হবে দেশের নিরাপত্তা| কিন্তু, বুধবার রাফাল কাণ্ডে ফাঁস হয়ে যাওয়া গোপন রিপোর্টকেই প্রামাণ্য নথি হিসেবে দেখতে রাজি হয়ে গেল সুপ্রিম কোর্ট|

রাফাল নিয়ে দুর্নীতির অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে কংগ্রেস| কিন্তু, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া যে ভাবে সম্পন্ন করেছে, তাতে কোনও অসঙ্গতি নেই| ১৪ ডিসেম্বরের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সর্বোচ্চ আদালত| আবেদনকারী প্রশান্ত ভূষণ, যশবন্ত সিনহা ও অরুণ শৌরি আবেদন জানিয়েছিলেন| পুনর্বিবেচনার আর্জিতে দাবি করা হয়েছিল, প্রধানমন্ত্রীর দফতর থেকে রাফাল চুক্তির সময় সমান্তরাল দর কষাকষিতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক| কিন্তু, কেন্দ্র প্রথমে বলেছিল ওই গোপন নথি চুরি হয়ে গিয়েছে| পরে বলে অনুমতি ছাড়া ফটোকপি করা হয়েছে| সেই ফাঁস হয়ে যাওয়া গোপন নথিকেই প্রামাণ্য হিসেবে বুধবার মেনে নিল সর্বোচ্চ আদালত| সুপ্রিম রায়ে পরই আবেদনকারী অরুণ শৌরি জানিয়েছেন, ‘আপনারা প্রমাণ চেয়েছিলেন এবং আমরা প্রমাণ দিয়েছি| তাই আদালত আমাদের গ্রহণ করেছে এবং সরকারের আপত্তি নাকচ করেছে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top