News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ নেতৃত্বের দলত্যাগে হতাশ আইপিএফটি সভাপতি
Image

শীর্ষ নেতৃত্বের দলত্যাগে হতাশ আইপিএফটি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল ৷৷ ক্রমাগত দলত্যাগে ভীষণ অসহায় বোধ করছেন আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা৷ তিনি এতটাই হতাশ যে, দলত্যাগীদের নিয়ে প্রশ্ণের জবাব দেওয়ার বদলে তিনি মেজাজ হারান৷ তাতে, স্পষ্ট লোকসভা নির্বাচনী মুহুর্তে রাজ্যে আইপিএফটি ভীষণ সংকটে পড়েছে৷ মঙ্গলবার দলত্যাগীদের নিয়ে সাংবাদিকদের প্রশ্ণ শোনে মেজাজ হারিয়ে ফেলেন আইপিএফটির সভাপতি তথা মন্ত্রী এনসি দেববর্মা৷ এক এক করে তাঁর দলের নেতারা কেন তাঁকে ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকছেন? কেন দলের মহিলা শাখার সভানেত্রী, সহ-সভাপতি অনন্ত দেববর্মার পর তাঁর খুব কাছের লোক বলে পরিচিত দলের যুব-সংগঠনের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়াও কেন দল ছেড়ে চলে গেলেন৷ এই প্রশ্ণ শোনে প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রায় লাফ দিয়ে চেয়ার থেকে উঠে যান এনসি দেববর্মা৷ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে সেখান থেকে চলে যান৷ তাতে স্পষ্ট, দলের এই করুণ দশা এনসি দেববর্মাকে প্রচন্ড বিধবস্ত করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top