News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিআইপি চপার চুক্তি মামলা : আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে সুশেন মোহন গুপ্তা
Image

ভিভিআইপি চপার চুক্তি মামলা : আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে সুশেন মোহন গুপ্তা

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): ফের বিচারবিভাগীয় হেফাজতের সময়সীমা বাড়ল অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার অন্যতম ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তার| সোমবার ভিভিআইপি চপার চুক্তি মামলার ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তাকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত| এদিন শুনানি শেষে আদালত থেকে সরাসরি তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে সুশেন মোহন গুপ্তাকে|

প্রসঙ্গত, গত মার্চ মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় দিল্লি থেকে ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| অর্থ তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল ৩,৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার চুক্তি মামলার ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তাকে| সোমবার ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তাকে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়| শুনানি শেষে সুশেন মোহন গুপ্তাকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top