News Flash

  • Home
  • Uncategorized
  • মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কংগ্রেস সভাপতিকে ঠেস অমিত শাহের
Image

মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কংগ্রেস সভাপতিকে ঠেস অমিত শাহের

বারগড়, ৭ এপ্রিল (হি.স.): বিরোধীদের তথাকথিত মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।


পশ্চিম ওডিশার বারগড়ে নির্বাচনীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, মহাজোটের নেতা কে হবেন তা নিয়ে জনসমক্ষে কিছুই বলতে পারছেন না রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে যদি মহাজোট জিতে যায় তবে প্রধানমন্ত্রী কে হবেন তা জানেন না কংগ্রেস সভাপতি। একদিকে যখন এনডিএ-র নেতা হিসেবে ফের এক প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তখন মহাজোট ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবেন তা বলতে পারছেন না রাহুল গান্ধী। 


ব্যঙ্গ করে অমিত শাহ বলেন, ‘কেউ আমাকে বলছেন সোমবার প্রধানমন্ত্রী হবেন মায়াবতী, মঙ্গলবার হবেন অখিলেশ (যাদব), বুধবার লালুপ্রসাদ যাদব, বৃহস্পতিবার চন্দ্রবাবু নাইডু, শুক্রবার স্ট্যালিন এবং শনিবার রাহুল গান্ধী। রবিবার ছুটির দিন।’ এই নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। গোটা দেশ এবং ওডিশাকে কংগ্রেস দীর্ঘদিন ধরে শাসন করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে কোনও উন্নয়ন হয়নি। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top