News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিকের সোনা জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন মেরি কম
Image

অলিম্পিকের সোনা জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন মেরি কম

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.) : অলিম্পিকের সোনার পদকের জন্যই আজও লড়াই চালিয়ে যাচ্ছেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার মেরি কম। শনিবার কলকাতায় এসে তিনি বলেন, \” দেখুন আমার সব আছে, ওয়ার্ল্ডচ্যাম্পিয়নশিপে সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, কমনওয়েলথে সোনা। অলিম্পিকেও পদক আছে। কিন্তু সোনার পদক নেই। ওটা পাওয়াই আমার চ্যালেঞ্জ। আর তার জন্যই আমি লড়াই করে যাচ্ছি।\” ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসে সোনার পদকও রয়েছে তাঁর ঝুলিতে। শুধু অলিম্পিকে সোনার পদক নেই তাঁর। ৩৬ বছর বয়সেও জয়ের খিদে এতটুকু কমেনি।

মেরি আরও বলেন, \”এই বছরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। অক্টোবর-নভেম্বরে রাশিয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপ আছে। আর ওখানেই ২০২০ টোকিও অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নিতে হবে। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব সেটা নিতে। ৫১ কেজি বিভাগে আমার লড়াই। যদি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিকের ছাড়পত্র আদায় না করতে পারি তাহলেও একটা সুযোগ পাব ২০২০ সালের জুন-জুলাই মাসের যোগ্যতাপর্বের প্রতিযোগিতায়।\” কিন্তু রাশিয়াতেই টোকিওর টিকিট পাকা করতে মরিয়া মেরি।শনিবার একটি বেসরকারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কলকাতায় এসে তিনি জানান ভবিষ্যতে দেশকে আরও মেরি কম উপহার দিতে চান তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top