News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ির ঘটনায় সিপিএম ও আইএনপিটি দায়ী : বিপ্লব
Image

মাধববাড়ির ঘটনায় সিপিএম ও আইএনপিটি দায়ী : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে জাতি-উপজাতির ঐক্যে ফাঁটল ধরানোর চেষ্টা হচ্ছে এই অভিযোগ তুলে সিপিএম ও আইএনপিটিকে একহাত নিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কাঞ্চনপুরে নির্বাচনী জনসভায় বিপ্লব দেব সাফ জানিয়েছেন, মাধববাড়িতে সংঘর্ষের ঘটনায় সিপিএম ও আইএনপিটি দায়ি৷ তাঁরাই উপজাতি অংশের যুবদের উস্কানি দিয়ে মাধববাড়িতে অস্থিরতা কায়েম করেছিলেন৷ জাতি – উপজাতির ঐক্যে ফাঁটল ধরানোর চেষ্টা করা হয়েছিল৷

বিপ্লব দেবের কথায়, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় উপজাতি অংশের জনগণকে খেঁপিয়ে তোলার পেছনে সিপিএম ও আইএনপিটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে৷ তিনি বলেন, বিরোধীরা ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল৷ কিন্তু, রাজ্য সরকার মেজিস্ট্রেট তদন্তের মাধ্যমেই দোষি পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে৷ তিনি দাবি করেন, অতীতে কোনও মেজিস্ট্রেট তদন্তে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি৷ কারণ, মেজিস্ট্রেট তদন্ত পূর্বতন বাম সরকার প্রভাবিত করতো৷ তাঁর আরো দাবি, সিপিএমের প্ররোচনাতেই মাধববাড়ির ঘটনায় জিরানিয়ার এসডিপিও, টিএসআরের কনস্টেবল এবং জিবি হাসপাতালের চিকিৎসক সঠিক ভাবে দায়িত্ব পালন করেননি৷ তাই তাদেরকে বরখাস্ত করা হয়েছে৷ বিপ্লব দেবের কথায়, বিজেপি সরকার কখনই অরাজকতা এবং কর্তব্যে গাফিলতি বরখাস্ত করবে না৷ এদিন তিনি লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top