News Flash

  • Home
  • Uncategorized
  • আমেঠির জনগণকে অপমান করেছেন রাহুল গান্ধী, ওড়ানাড কেন্দ্রে মনোনয়ন পেশ নিয়ে তীব্র আক্রমণ স্মৃতির
Image

আমেঠির জনগণকে অপমান করেছেন রাহুল গান্ধী, ওড়ানাড কেন্দ্রে মনোনয়ন পেশ নিয়ে তীব্র আক্রমণ স্মৃতির

আমেঠি ও নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): উত্তর ভারতের পাশাপাশি এবার দক্ষিণ ভারত থেকেও ভোটে লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| কংগ্রেস নেতা-কর্মী, ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন-সহ আরও অনেকের অনুরোধেই উত্তর কেরলের ওয়ানাড আসনটি বেছে নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবারই ওয়ানাড আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী| সেই সময় রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও| উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারত থেকেও ভোটে লড়ার জন্য রাহুলকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি| আমেঠির জনগণকে রাহুল অপমান করছেন এমনই দাবি করে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘আমেঠির জনগণের সমর্থণের জন্যই বিগত ১৫ বছর ধরে ক্ষমতা উপভোগ করতে পেরেছেন তিনি (রাহুল)| কিন্তু, এখন অন্য কোনও জায়গা থেকে মনোনয়ন জমা দিচ্ছেন তিনি| আমেঠির জনগণকে অপমান করলেন তিনি, জনগণ কখনই তা বরদাস্ত করবে না|’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই হেলিকপ্টারে চড়ে কেরলের ওয়ানাড পৌঁছন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সেই সময় রাহুলের সঙ্গে ছিলেন পূর্ব-উত্তর প্রদেশের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা| ওয়ানাড পৌঁছনোর বেশ কিছুক্ষণ পরই মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী| মনোয়ন পেশের পর রোড শো করবেন রাহুল| এদিকে, দু’দিনের সফরে বৃহস্পতিবারই আমেঠি এসেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি| শুক্রবার পর্যন্ত আমেঠিতেই থাকবেন স্মৃতি| উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১.০৭ লক্ষ ভোটে স্মৃতি ইরানিকে পরাজিত করেছিলেন রাহুল গান্ধী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top