News Flash

  • Home
  • Uncategorized
  • ওমর আবদুল্লার হাতে পাকিস্তানি পাসপোর্ট দেওয়া উচিত, দাবি গম্ভীরের
Image

ওমর আবদুল্লার হাতে পাকিস্তানি পাসপোর্ট দেওয়া উচিত, দাবি গম্ভীরের

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী পদের দাবি তোলায় ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বিরুদ্ধে ট্যুইটারে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। পাল্টা গৌতমকে ক্রিকেটে মনোনিবেশ করার পরামর্শ দিলেন ওমর আবদুল্লা।

মঙ্গলবার ট্যুইটারে গৌতম গম্ভীর লেখেন, ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী চেয়েছেন। এটা শুনে আমার মহাসাগরে হাঁটার ইচ্ছে করছে। ওমর আবদুল্লার এখন প্রয়োজন ঘুমের। তারপর কড়া কফির। এরপরেও যদি বুঝতে না পারেন তবে ওমর আবদুল্লার হাতে সবুজ পাকিস্তানি পাসপোর্ট ধরিয়ে দেওয়া উচিত।এর পাল্টা গৌতম গম্ভীরকে কটাক্ষ করে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা ট্যুইটারে লেখেন, ‘গৌতম, আমি কোনওদিন বেশি ক্রিকেট খেলিনি। কারণ আমি জানি এতে ভাল নই। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে তুমি একেবারেই অজ্ঞ। যে বিষয়টি তুমি জান তা নিয়েই মাথা ঘামাও।’

উল্লেখ্য, সোমবার বান্দিপোরার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওমর আবদুল্লা বলেন, কোনও রকম শর্ত ছাড়াই দেশীয় রাজ্যগুলি ভারতের মধ্যে অন্তভুক্তি হয়েছে। কিন্তু কাশ্মীরের নিজস্ব পরিচয় রয়েছে। আমাদের সদর-ই-রিয়াসত (রাষ্ট্রপতি) এবং ওয়াজির-এ-আজমান (প্রধানমন্ত্রী) ছিল। ফের তা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ওমর আবদুল্লার এই ধরণের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top