News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ, অস্বস্তি বাড়ল হার্দিকের
Image

সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ, অস্বস্তি বাড়ল হার্দিকের

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): নিজের শাস্তি যাতে স্থগিত রাখা হয়, এ জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হার্দিক প্যাটেল| শাস্তি যদি বহাল থাকে, তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারবেন না এই তরুণ নেতা| সে জন্যই সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এম এম শান্তনাগৌদার এবং বিচারপতি নবীন সিনহার বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানিয়েছিলেন হার্দিক| কারণ তিনি এবারের লোকসভা ভোটে লড়তে চান| তাছাড়া মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল-৪ এপ্রিল| কিন্তু, শীর্ষ আদালেত খালি হাতেই ফিরতে হল হার্দিককে| হার্দিকের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত| হার্দিকের জরুরি ভিত্তিতে আবেদনের শুনানির আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘২০১৮ সালের আগস্ট মাসেই রায় দেওয়া হয়েছিল| তাহলে এত জরুরি কিসের?’

উল্লেখ্য, ২০১৫ সালে হার্দিক যখন পাতিদার আন্দোলেনর নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় তাঁর বিরুদ্ধে দাঙ্গা বাধানো ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়| মেহসানার দায়রা আদালত তাঁকে দোষীসাব্যস্ত করে| দু’বছরের জন্য তাঁর জেলও হয়| তার বিরুদ্ধে আপিল করলে গুজরাট হাইকোর্ট ২০১৮ সালের আগস্ট মাসে জানায়, শাস্তি বহাল থাকবে| কিন্তু, তাঁকে জেলে থাকতে হবে না| সেই শাস্তির মেয়াদ এখনও শেষ হয়নি| বর্তমানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে ও জনপ্রতিনিধি আইন রয়েছে, তাতে স্পষ্ট বলা রয়েছে কেউ যদি দু’বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য দোষীসাব্যস্ত হন, তাহলে সেই ব্যক্তি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না| আগামী ২৩ এপ্রিল গুজরাটে ভোট| কংগ্রেসের টিকিটে গুজরাটের জামনগর থেকে লড়তে চাইছেন হার্দিক| গত ১২ মার্চই কংগ্রেসেই যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সি এই তরুণ নেতা| কিন্তু, সুপ্রিম কোর্টে হার্দিকের ভাগ্য নির্ধারিত হল না|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top