News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক বিজেপিও সন্ত্রাসের শিকার ললিতবাজারে আহত তিনজনের মধ্যে একজন গুরুতর
Image

শাসক বিজেপিও সন্ত্রাসের শিকার ললিতবাজারে আহত তিনজনের মধ্যে একজন গুরুতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷৷ নির্বাচনী আবহে ত্রিপুরায় শাসক দল বিজেপি সন্ত্রাসের শিকার হয়েছে৷ শনিবার রাতে রাণীরবাজার থানাধীন ললিতবাজারে তিন বিজেপি যুব কর্মী আক্রান্ত হয়েছেন৷ অভিযোগের তীর বিরোধী সিপিএমের দিকে৷ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, গতকাল রাত ১০টা নাগাদ ললিতবাজারে স্থানীয় বিজেপি যুব মোর্চার কর্মী বিধান দেববর্মার বাড়িতে দুসৃকতিকারীরা চড়াও হয়৷ তাতে তিনজন আহত হন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ওই ঘটনায় রাণীরবাজার থানায় সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছে৷

রবিবার বিজেপি প্রদেশ সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নবেন্দুবাবু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে অস্থির পরিবেশ তৈরির চেষ্টা চলছে৷ ওই পরিস্থিতি যারা তৈরি করতে চাইছেন তাদেরকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁর কথায়, অতীতেও নির্বাচনকে ঘিরে রাজ্যে পরিবেশ অশান্ত করা হতো৷ ঠিক একই কায়দায় এখনো ভোটারদের মনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে৷

এদিন তিনি সন্ত্রাসের জন্য সিপিএমের দিকেই সোজা আঙুল তুলেছেন৷ তাঁর দাবি, সিপিএম বরাবরই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সচেষ্ট৷ গত বিধানসভা নির্বাচনেও তাঁরা একই কায়দা নিয়েছিল, কিন্তু রাজ্যবাসী তা ভেস্তে দিয়েছেন৷ তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্টভাবে দুসৃকতিকারীদের তালিকা তুলে দেওয়া হয়েছে৷ তাঁর বক্তব্য, রাজ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে৷

এদিন তিনি সিপিএমের পাশাপাশি কংগ্রেসকেও বিঁধেছেন৷ নাম না করে সিপিএম-কংগ্রেসের মধ্যে রাজ্যে ঠগ বন্ধন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন৷ তাঁর মতে, লোকসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে এখন নয়া রাজনৈতিক সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে৷ শেষ পর্যন্ত এই সমীকরণ কোথায় গিয়ে ঠেকবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷

তাঁর কথায়, বিজেপিকে হারাতে বিরোধীদের মধ্যে নির্বাচন কোন একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যাওয়ারও ফন্দি এঁটেছে৷ স্থানীয়ভাবে তাঁদের মধ্যে সমঝোতা হচ্ছে৷ কিন্তু, মানুষের গণতান্ত্রিক অধিকার এভাবে হরণ করা সম্ভব হবে না বলে সুর চড়িয়ে বলেন তিনি৷ তাঁর হুশিয়ারী, সিপিএম রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইছে এবং কংগ্রেসও তাতে মদত দিচ্ছে৷ কিন্তু, তাঁদের এই ষড়যন্ত্রের জবাব ভোটের ফলাফলে প্রতিফলিত হবে৷ রাজ্যের মানুষ আবারও প্রত্যাখ্যান করবেন বলে নবেন্দুবাবু আশা প্রকাশ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top