News Flash

  • Home
  • Uncategorized
  • তপতী-গঙ্গা এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত, জখম চার
Image

তপতী-গঙ্গা এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত, জখম চার

পাটনা, ৩১ মার্চ (হি.স.) : ফের বড়সড় দুর্ঘটনার কবলে ট্রেন৷ রবিবার সকালে বিহারের ছাপড়া রেল ডিভিশনের কাছে লাইনচ্যুত হল তপতী-গঙ্গা এক্সপ্রেসের ১৪টি কামরা৷ এখনও অবধি মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ তবে ৪ জন আহত হয়েছেন বলে খবর৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷

রেল সূত্রে খবর, ট্রেনটি সকাল ৯টায় ছাপড়া জংশন থেকে ছাড়ে৷ তার দেড় ঘণ্টা বাদে দুর্ঘটনার কবলে পড়ে তপতী-গঙ্গা এক্সপ্রেস৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গৌতমস্থান স্টেশনে কাছে লাইন থেকে সরে যায় ট্রেনটি৷ খবর পাওয়া মাত্র রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অ্যাম্বুলেন্স৷ এখনও চলছে উদ্ধারকাজ৷ ট্রেনটি গুজরাতের সুরাত থেকে বিহারের ছাপড়া পর্যন্ত যাতায়াত করে৷ এখনও অবধি দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়৷ এরআগে গত মাসে বিহারের সাহাদাই বুজুর্গে লাইনচ্যুত হয় সীমাঞ্চল এক্সপ্রেস৷ তাতে ৬ জন প্রাণ হারান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top