News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে আট লক্ষাধিক টাকার নেশার টেবলেট উদ্ধার কলসীমুড়ায়
Image

পাচারকালে আট লক্ষাধিক টাকার নেশার টেবলেট উদ্ধার কলসীমুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন কলসিমুড়ায় প্রচুর ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বিএসএফ৷ সাথে গাজাও উদ্ধার হয়েছে৷ বাংলাদেশে পাচারের সময় ওই ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বাজেয়াপ্ত করেছে বিএসএফ৷বাংলাদেশে পাচারের খবর পেয়ে শুক্রবার বিএসএফ-এর কলসীমুড়া বিওপি-র বিশেষ অ্যাম্বুশ পার্টি অভিযানে নামে৷ কিন্তু, পাচারকারীরা তা টের পেয়ে পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়৷ বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কলসিমুড়া বিওপির জওয়ানরা৷ পাচারকারীরা বাংলাদেশে পাচারের জন্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা নিয়ে যাচ্ছিল৷ কিন্তু বিএসএফ তাঁদের ধরতে প্রস্তুত তা পাচারকারীরা টের পেয়ে যায়৷ তখন তারা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়৷ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১৬০০ ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য ৮ লক্ষ টাকা এবং ৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে বিএসএফ৷ ওই সামগ্রীগুলি কলমছেড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনৈক আধিকারিক জানিয়েছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে এধরণের অভিযান জারি থাকবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top