News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনগর গ্রাম পঞ্চায়েতের মানুষের পানীয় জলের সংকট
Image

রাজনগর গ্রাম পঞ্চায়েতের মানুষের পানীয় জলের সংকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ প্রায় ৮ বছর পূর্বে উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েতের মানুষের পানীয় জলের সংকট মেটানোর উদ্দেশ্যে রাজনগরের ওয়াটার পাম্পের পাশে একটি ওভারহেড জলের টেঙ্ক নির্মান করা হয়েছিল৷ নিম্নমানের কাজের ফলে টেঙ্কটি চালু হবার মাস খানেকের মাথায় টেঙ্কে ফাটল ধরে এবং টেঙ্কে জল রাখলে তা চুইয়ে নিচে পড়ে যেত৷তার পর থেকেই এতে জল রাখা বন্ধ করা হয় এবং এটি ধীরে ধীরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে৷


প্রথম দিকে টেঙ্কটি সারাইএর জন্য এলাকাবাসীর তরফে কুমারঘাট পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরকে জানানো হলেও এটি সারাই করতে কোন পদক্ষেপ নেয়নি দপ্তর বলে অভিযোগ৷দীর্ঘদিন ধরে সংষ্কার না করায় বর্তমানে টেঙ্কটি থেকে পলেস্তরা খসে পড়ছে৷ এমনকি ঢালাই পর্যন্ত ভেঙে পড়ছে প্রতিদিন৷এই টেঙ্কের পাশেই রয়েছে বেশ কয়েকটি বসত বাড়ী ৷পাশাপাশি রয়েছে একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র যেখানে কচিকাচারা ছুটোছুটি করে প্রতিনিয়ত৷তাছাড়া টেঙ্কের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের লোকজন আসা যাওয়া করছে৷


টেঙ্কটি এখন এমন অবস্থায় এসে পৌছেছে , যখন তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে৷আর যদি এটি ভেঙে পড়ে তাহলে প্রণানীর ঘটনা ঘটতেই পারে৷বর্তমানে এটি আর সংষ্কার করার মতো অবস্থায় নেই ৷তাই এই টেঙ্কটি ভেঙে ফেলবার জন্য এলাকাবাসীর তরফে পুনরায় সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনো পর্যন্ত দপ্তর এই বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করছে না বলে অভিযোগ এলাকাবাসীর৷ যেকোন বড় ধরনের দূর্ঘটনা এড়াতে দপ্তর অতিসত্তর টেঙ্কটি ভাঙার ব্যবস্থা করুক চাইছেন এলাকার বাসিন্দারা৷আর দপ্তর যদি অবিলম্বে কোন পদক্ষেপ না নেয় তবে কোন দূর্ঘটনা ঘটলে এর দায়ভার বহন করতে হবে দপ্তরকেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top