News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে সন্ত্রাস এবং অরাজকতার পরিবেশ একইরকম
Image

পশ্চিমবঙ্গে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে সন্ত্রাস এবং অরাজকতার পরিবেশ একইরকম

কলকাতা, ২৬ মার্চ ৷৷ পশ্চিমবঙ্গে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে৷ সন্ত্রাস এবং অরাজকতার পরিবেশ একইরকম কায়েম রয়েছে৷ তবুও নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ঘাটালবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় যীষ্ণু দেববর্মার কথায়, ভয়মুক্ত পরিবেশে ভোট হবে এবার৷

নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করেচে৷ তাই এবার পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হবে৷ কারণ, মানুষ যাতে নির্ভয়ে বোট দিতে পারেন তা সুনিশ্চিত করা খুবই জরুরি৷ অভয় দিয়ে যীষ্ণু দেববর্মা বলেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অবস্থানে পশ্চিমবঙ্গবাসী প্রথমবার নির্ভয়ে ভোটাধিকার করতে পারবেন এবার৷ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ঘাটালে পৌঁছে যীষ্ণু দেববর্মা প্রথমে একটি যালিতে অংশ নেন৷ তার পর তিনি ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বাসভভনে গিয়ে তার সাথে দেখা করেন৷ যীষ্ণু দেববর্মা পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসকে এক আসনে বসিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, মা-মাটি- মানুষের সরকার এখন শুধু সন্ত্রাসের মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে থাকতে চাইছে৷ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন না৷

তার বক্তব্য, বাম জমানাতেও এখানে মানুষ আতঙ্কে দিন কাটাতেন৷ তাঁর কটাক্ষ, সন্ত্রাস করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না৷ তা ত্রিপুরাবাসী গত বিধানসভা নির্বাচনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন৷ তাঁর দাবি, ত্রিপুরায়ও গণতন্ত্র ছিল না৷ ভোটের নামে হতো শুধুই প্রহসন৷ কিন্তু গত বিধানসভা নির্বাচনে মানুষ নিজেদের অধিকার নির্ভয়ে প্রয়োগ করেছেন৷ তাই ত্রিপুরা দীর্ঘ ২৫ বছর পর বামেদের অপশাসন থেকে মুক্ত হয়েছে৷
যীষ্ণু দেববর্মা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী পরিবর্তনের জন্য ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেনা৷ কারণ, উন্নয়নের প্রশ্ণে পরিবর্তন খুবই জরুরি৷ তিনি মনে করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরার মতোই পশ্চিমবঙ্গও উন্নয়নের সাথে এগিয়ে যেতে পারবে৷ এ বিষয়ে তাঁর যুক্তি, পঃবঙ্গে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে তৃণমূল সরকার প্রতিবন্ধকতা তৈরি করেছে৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত আসছে এই অজুহাত তুলে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যকে বঞ্চিত করছে তৃণমূল সরকার৷ আখেরে ক্ষতি রাজ্যবাসীরই হচ্ছে, তা মানুষ এখন বুঝে গেছেন বলে বিশ্বাস করেন যীষ্ণু দেববর্মা৷ তাই নরেন্দ্র মোদির সব কা সাথ সব কা বিকাশের মন্ত্রে সকলেই দীক্ষা নিতে চাইছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top