News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন : নবম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ব্যাঙ্গালোর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়বেন তেজস্বী সূর্য
Image

লোকসভা নির্বাচন : নবম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ব্যাঙ্গালোর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়বেন তেজস্বী সূর্য

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা। আগামী ১১ এপ্রিল থেকে দিল্লির মসনদ দখলের লড়াই শুরু হতে চলেছে। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থী তালিকা ঘোষণা করছে। ইতিমধ্যেই অষ্টম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সোমবার রাতে লোকসভা নির্বাচনের নবম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। নবম প্রার্থী তালিকা অনুযায়ী, অসমের নৌগং কেন্দ্র থেকে ভোটে লড়বেন রূপক শর্মা, কর্ণাটকের ব্যাঙ্গালোর (গ্রামীণ) থেকে ভোটে লড়বেন আশ্বত নারায়ণ, কর্ণাটকের ব্যাঙ্গালোর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়বেন তেজস্বী সূর্য। এছাড়াও উত্তর প্রদেশের হাথরাস কেন্দ্র থেকে ভোটে লড়বেন রাজবীর সিং বাল্মীকি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষে সোমবার রাতে নবম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি-সহ কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা। সোমবার রাতে লোকসভা নির্বাচনের নবম প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের চতুর্থ প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। বিধানসভা নির্বাচনের চতুর্থ প্রার্থী তালিকা অনুযায়ী, ওডিশার বিজেপুর বিধানসভা আসন থেকে লড়বেন সনৎ গাদতিয়া।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top